বঙ্গবার্তা ব্যুরো,সন্দীপ সুর
ছবি- সোশ্যাল মিডিয়া
আইপিএল শেষ হওয়ার পর থেকেই জনসমক্ষে বিরাট কোহলির দেখা মিলছিল না। হঠাৎ করেই যেন শীতঘুমে চলে গিয়েছিলেন। দু-একবার দেখা যায়নি, এমন নয়—উইম্বলডনে যান, সস্ত্রীক। তারপর লন্ডনে যুবরাজ সিংয়ের বিশেষ ইভেন্টে উদয় হন। কিন্তু সেখানে ব্যাট হাতে অনুশীলনের কোনও চিহ্ন ছিল না। অবশেষে অনুশীলন শুরু করলেন কোহলি।
লন্ডনে কোহলির অনুশীলনে সাহায্য করেছেন গুজরাত টাইটান্সের সহকারী কোচ নইম আমিন। ইন্ডোরে নেটে অনুশীলন করেছেন কোহলি। বিরাটের সঙ্গে ছিল গুজরাটের সহকারী কোচ নঈম আমিন। ছবিটি যেখানে তোলা হয়, সেটা লন্ডনের একটি ইন্ডোর ক্রিকেট ট্রেনিং সেন্টার। ছবিতে দেখা যাচ্ছে আমিনের হাতে রয়েছে কোহলির এমআরএফ ব্যাট।
নীল রঙের ট্রাউজার পরে ছিলেন কোহলি।নইমের সঙ্গে নিজের ছবি দিয়ে লিখেছেন, “আমাকে সাহায্য করার জন্য অনেক ধন্যবাদ। তোমার সঙ্গে দেখা হলে সব সময়ই ভাল লাগে। নঈম আমিনের প্রোফাইল কিন্তু বেশ শক্তিশালী। সহকারী কোচ হিসেবে বেশ সফল। তাছাড়াও তিনি উইলো অ্যাকাডেমিরও প্রধান তিনি।
অক্টোবরে অস্ট্রেলিয়া সফরে যাবে ভারতীয় দল। অজিদের বিরুদ্ধে তিনটে একদিনের ম্যাচ খেলবে। টিম ইন্ডিয়ার সঙ্গে সফরে যাবেন কোহলি। দুই মাসেরও বেশি বাকি থাকতেই প্রস্তুতি শুরু করে দিলেন। ১৯ অক্টোবর পারথে প্রথম একদিনের ম্যাচ। ২৩ অক্টোবর অ্যাডিলেডে দ্বিতীয় ম্যাচ। ২৫ অক্টোবর সিডনিতে শেষ ম্যাচ।
অস্ট্রেলিয়ার মাটিতেই সাদা জার্সিতে শেষবার দেখা গিয়েছে কোহলিকে। নয় ইনিংসে মাত্র ১৯০ রান করেন।

