Upload By K. Halder at 10th March 2025, 10:12 AM
বঙ্গবার্তা ব্যুরো,
চলতি সপ্তাহ থেকে কলকাতা পুলিশের সব থানা এলাকায় চালু হচ্ছে মিসলেনিয়াস অর্ডার বুক।
এর মাধ্যমে উঁচু পদের অফিসার দের দেওয়া নির্দেশ লিখিত আকারে থাকবে, তেমনি স্বচ্ছতা রাখাও সম্ভব হবে। যে কোনো থানা এলাকার কেস ডাইরিতে থানার বড় বাবু বা ওসি সাইড নোট দিতেন, নানা ক্ষেত্রে মৌখিক নির্দেশ ও আসতো।
নতুন ব্যবস্থায় ওই সব নির্দেশ লিখতে হচ্ছে ইন্সপেক্টর অর্ডার বুকে। আর তার একটি প্রতিলিপি যাচ্ছে অতিরিক্ত সহকারী নগরপালের কাছে। মিসলেনিয়াস অর্ডার বুকে থাকছে সিনিয়র অফিসারদের জারি করা নির্দেশ।পাশাপাশি থাকছে থানা সংক্রান্ত বিভিন্ন আদেশও। এর মাধ্যমে লালবাজার থেকে কি নির্দেশ এসেছে সেটিও সবাই জানতে পারছেন।
এই ব্যবস্থায় নির্দেশ অমান্য করার প্রবণতাও বন্ধ হবে বলে আশা পুলিশ মহলের দক্ষ অফিসারদের।

