তৃণমূলে আমিষ – নিরামিষ দ্বন্দ্ব, বেসুরো দলের সাংসদ


বঙ্গবার্তা ব্যুরো,
তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহার গলায় বেসুরো স্বর।তাঁর মুখে এখন মোদির কথা শোনা যাচ্ছে। প্রধানমন্ত্রী যেমন এক দেশ এক ভোট, এক আইনের কথা বলেন, সেই কথাই এখন তৃণমূল সাংসদের গলায় শোনা যাচ্ছে। নেত্রীর মতের বিপরীতে গিয়ে তিনি দেশে সারা দেশে আমিষ নিষিদ্ধ করার দাবি তুলেছেন। এর পাশাপাশি অভিন্ন দেওয়ানি বিধির প্রশংসা করেছেন। উত্তরাখণ্ড সরকার এই বিধি চালু করায় তাদের ধন্যবাদ জানিয়েছেন।
তৃণমূল সাংসদ বলেছেন, দেশে শুধু গোমংসই নয় সমস্ত আমিষ খাবারই নিষিদ্ধ করা উচিত। সরকার অনেক জায়গায় গোমাংস নিষিদ্ধ করেছে,তবে বহু জায়গায় এখনও তা পাওয়া যায়। উত্তর-পূর্বের বহু রাজ্যের মানুষ প্রকাশ্যে এই খাবার খেতে পারেন।শত্রুঘ্নের দাবি শুধু গোমাংসই নয় সমস্ত আমিষ খাদ্য দেশে নিষিদ্ধ করা উচিত।এই প্রসঙ্গেই তিনি সারা দেশে এক আইন বা ইউ সি সি চালু করার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন। একই সঙ্গে এ কথাও বলেছেন এই আইনের কিছু ফাঁক ফোকর আছে সেগুলি দূর করতে হবে। হঠাৎ একদিন মনে হল আর ভোটের জন্য তা চালু করে দেওয়া হল এটা ঠিক নয়।তাঁর দাবি অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার আগে একট সর্বদলীয় বৈঠক ডাকা হোক।
এদিকে খাদ্য, পোষাক, ধর্মাচারণ বিষয়ে তৃণমূ নেত্রীর অবস্থান দলের সকলেরই জানা। তিনি বিশ্বাস করেন ভারত বহু ভাষাভাষির দেশ। এখানে সংস্কৃতিক বৈচিত্র যেমন রয়েছে তেমনই খাবার নিয়েও ভিন্ন ভিন্ন পছন্দ রয়েছে। সেখানে কোনও মত জোর করে চাপিয়ে দেওয়া যায় না।
নেত্রীর এই অবস্থানের কথা অজানা নয় আসানসোলের তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহার। তারপরেও তিনি সংবাদ মাধ্যমের কাছে এই মন্তব্য কেন করলেন তা নিয়ে দলের অন্দরে কৌতূহল তৈরি হয়েছে।