ভোটার তালিকায় কুকুরের নাম,সমালোচনা সাংসদ অভিষেকের

বঙ্গবার্তা ব্যুরো,

বিহারে নিবিড় ভোটার তালিকা সংশোধনের কাজ চলছে, যাতে ইতিমধ্যে ৫২ লক্ষের বেশি বৈধ ভোটারের নাম বাদ গেছে তালিকা থেকে। কিন্তু তালিকায় উঠেছে একটি কুকুরের নাম। কমিশনের বিরুদ্ধে এমনই অভিযোগ তুললেন সাংসদ ও তৃনমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

দিল্লী যাবার আগে, বিমান বন্দরে সাংবাদিক দের তিনি বলেন,নিবিড় সংশোধনের সুযোগ নিয়ে বৈধ ভোটারের নাম বাদ দেওয়া হলে তারা ছেড়ে দেবেন না। কমিশন একটি বিশেষ রাজনৈতিক দলের হয়ে কাজ করছে বলে অভিযোগ করেন তৃনমূল সাংসদ। তার অভিযোগ এই রাজ্যে রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের কথা বলা হচ্ছে, তার দায় তো বিএসএফ কেই নিতে হবে। দায় স্বরাষ্ট্রমন্ত্রীর। সেই দায় নিয়ে তাদের পদত্যাগ করা উচিত বলে দাবি করেন অভিষেক বন্দোপাধ্যায়। বাংলা ভাষায় কথা বললে ভিন রাজ্যে যেভাবে হেনস্থা করা হচ্ছে তার প্রতিবাদ করেন তিনি।