কাশ্মীরে নিরাপত্তা রাজ্যের হাতে দেবার দাবী তুললেন ওমর আব্দুল্লা

বঙ্গবার্তা ব্যুরো,

কাশ্মীরের অভ্যন্তরীণ নিরাপত্তার দায়িত্ব রাজ্যকে দেওয়া হোক। আজ কলকাতায় আবার এই দাবী তুললেন মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লা। তিনি বলেন বারবার কেন্দ্রীয় সরকারের কাছে এই দাবি করে আসছেন তারা। এটি তাদের অধিকার। অন্যায় ভাবে কাশ্মীরকে কেন্দ্র শাসিত অঞ্চল করা হয়েছে। এর বিরোধিতায় আমাদের লড়াই চলবে। আমরা বারবার কেন্দ্রীয় সরকারের কাছে দাবি জানিয়ে যাব যতক্ষণ না আমাদের তা পূরণ হবে।


ওমর আব্দুল্লা বলেন, ২০২৪ এর অক্টোবরের আগে পর্যন্ত তো বিজেপি, বলতো যে কাশ্মীর খুব ভালো। সেখানকার আইন পরিস্থিতি ভালো অক্টোবরের পরে তাদের কেন মনে হচ্ছে যে কাশ্মীর আইনশৃঙ্খলা বা নিরাপত্তা ব্যবস্থা ভালো নয় ? বিজেপির রাজনৈতিক এজেন্ডা বলে অভিযোগ করেন। এর জন্য বিজেপি কে ক্ষমা চাইতে হবে বলে দাবি করে তিনি বলেন বিগত আট বছর কাশ্মীরে তাদের শাসন ছিল। তাই দায় তাদেরই।

ওমরের দাবী, কাশ্মীরি মানুষের এখন একটাই মত কোনভাবেই যেন কোন নিরীহ মানুষ সন্ত্রাসবাদীর গুলিতে প্রাণ না হারান। আমাদের রাজনৈতিক মতভেদ মতভেদ আলাদা হতে পারে কিন্তু নিরীহ মানুষের নিরাপত্তা নিয়ে আমরা সকলে সহমত।

নাম না করে কংগ্রেসকে নিশানা করে ওমর আব্দুল্লা বলেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমি বারবার করে পলিসি ঠিক করতে আলোচনায় বসার চেষ্টা করেছি । কিন্তু যারা উদ্যোক্তা তাদেরই কোন চেষ্টা দেখতে পাচ্ছি না । অনেকদিন আগে ইন্ডিয়া ব্লকের নেতারা মল্লিকা আর্জুন খার্গের বাড়িতে আলোচনায় বসে ছিলাম। তারপর আর কোনো অগ্রগতি হলো না।