স্টোরি ৫, ছবি- সোশ্যাল মিডিয়া থেকে স্ক্রিনশট
সীমান্তে একজন নয়, তিন প্রতিপক্ষের বিরুদ্ধে ভারতকে লড়তে হয়েছে বলে দাবি করেছেন ভারতের উপ-সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল রাহুল আর সিং। তিনি বলেন, প্রতিপক্ষ হিসেবে পাকিস্তান দৃশ্যমান হলেও নেপথ্যে থেকে চীন ও তুরস্ক তাদের সর্বতোভাবে সাহায্য করেছে।
তিনি বলেন, অপারেশন সিঁদুরের সময় একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল এয়ার ডিফেন্স বা আকাশ প্রতিরক্ষা এবং সেখানে আমরা কী কী করতে পেরেছি। আমরা ভাল-মন্দ মিশিয়ে পারফর্ম করেছি। তবে এক্ষেত্রে অনেক কিছু করা যেতে পারে। কিছু দেশি সিস্টেম ভাল পারফর্ম করেছে, কয়েকটা তেমন ভাল করেনি।
তিনি বলেন, এবার আমাদের জনবহুল এলাকাগুলো নিশানায় ছিল না। কিন্তু পরের বারের জন্য আমাদের তৈরি থাকতে হবে। তার জন্য দরকার আরো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং আরও বেশি পরিমাণে কাউন্টার ড্রোন এবং কাউন্টার আর্টিলারি সিস্টেম।
এরপরই তিনি নতুন প্রযুক্তি এবং উদ্ভাবনী শক্তির বিষয়ে উল্লেখ করতে গিয়ে ইজরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার কথা বলেন।
তার কথায়, আমাদের কাছে ইজরায়েলের মতো সুযোগ সুবিধা নেই। তাদের আয়রন ডোম আছে, একাধিক আকাশ প্রতিরক্ষা সিস্টেম রয়েছে। কিন্তু আমাদের দেশের বিস্তৃতি ব্যাপক এবং এই জাতীয় সরঞ্জাম ব্যবহার করতে অনেক অর্থ ব্যয় হয়। তাই আমাদের উদ্ভাবনী সমাধান খুঁজে বের করতে হবে।
সামরিক সরঞ্জামের সঙ্গে সম্পর্কিত সরবরাহ শৃঙ্খল বিষয়ে সমালোচনা করতে ছাড়েননি লেফটেন্যান্ট জেনারেল রাহুল আর. সিং। তিনি বলেন, আরেকটা বড় শিক্ষা হলো আমাদের শক্তিশালী এবং নিরাপদ সরবরাহ শৃঙ্খলা থাকা দরকার।

