Published By Subrata Halder, 08 May 2025, 02:16 pm
বঙ্গবার্তা ব্যুরো,
নদীয়ার কৃষ্ণগঞ্জ ব্লকের শিবনিবাসে ভারতীয় সেনাবাহিনীর কাজে আনন্দিত সাধারণ মানুষ। এমনকি বিজয় উৎসবে নামলেন স্থানীয় বাসিন্দারা । কাশ্মীরের বৈসরণে ২২ শে এপ্রিল জঙ্গিরা বেছে বেছে হিন্দুদের খুন করে । মহিলাদের চোখের সামনে স্বামীদের নির্বিচারে হত্যা করে পাকিস্তানের জঙ্গিগোষ্ঠী। মুছে দেওয়া হয় সনাতনী হিন্দু নারীর সিঁদুর। এই ঘটনায় দেশ জুড়ে প্রতিবাদের ঝড় ওঠে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দেশের সেনাবাহিনীর তিন প্রধানদের বৈঠকে ডেকে আলোচনা করার পর তাদের হাতে আক্রমন কখন কি ভাবে সিদ্ধান্ত নেবার দায়িত্ব তুলে দেন । প্রধানমন্ত্রী জানিয়ে দেন কোন অবস্থাতেই জঙ্গিদের সাথে আপোষ করা হবে না এবং তাদের মদত দাতাদের ছাড়া হবে না । সেইমতো ৭ মে রাতে সেনাবাহিনীর পক্ষ থেকে পাকিস্তানের নটি জঙ্গি ঘাঁটি lভারতের সেনাবাহিনী গুঁড়িয়ে দিয়েছে । খতম হয়েছে অনেক জঙ্গিগোষ্ঠীর লোকজন । ভারতীয় সেনাবাহিনীর দক্ষ অভিজ্ঞতার ফলে পাকিস্তানি জঙ্গি ঘাঁটিগুলো ধ্বংস হলেও দেশের সেনাবাহিনীর কোন ক্ষয়ক্ষতি হয়নি । সম্পূর্ণ সুস্থ ভাবে দেশে ফিরে এসেছেন তারা। মহিলাদের সিঁদুর ছিনিয়ে নিয়েছে জঙ্গিগোষ্ঠী সেই কারনে এই অপারেশনের নাম দেওয়া হয়েছে সিঁদুর । জঙ্গি গোষ্ঠীর গোপন ঘাটিগুলো গুঁড়িয়ে দেওয়ায় সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন স্থানীয় বিধায়ক থেকে সাধারণ জনগণ ও মহিলারা । মহিলাদের দাবি দেশের সেনাবাহিনী ও প্রধানমন্ত্রী যোগ্য জবাব দিয়েছেন। স্থানীয় বিজেপি বিধায়ক আশীষ কুমার বিশ্বাস, এলাকাবাসি রুপ কুমার ঘোষ, ও
বিজয় উৎসবে শামিল কাকলি ঘোষ বললেন নৃশংস হত্যার পর থেকে তারা অস্থির হয়েছিলেন। আজ শান্তি পেলেন।

