বঙ্গবার্তা ব্যুরো, সন্দীপ সুর
ছবি -নিজস্ব সংবাদদাতা
মঙ্গলবার ২৯ শে জুলাই মোহনবাগান দিবস উপলক্ষে সেজে উঠেছে মোহনবাগান তাবু। এবার মোহন বাগান দিবসের মূল অনুষ্ঠান হবে নেতাজি ইনডোর স্টেডিয়ামে ।মোহনবাগান রত্ন পাবেন টুটু বসু। শেষ মুহূর্তে ব্যস্ততা।
সেরা উদীয়মান ফুটবলারের পুরস্কার পাচ্ছেন দীপেন্দু বিশ্বাস। । সেরা ফরওয়ার্ডের পুরস্কার পাচ্ছেন অস্ট্রেলিয়ান স্ট্রাইকার জেমি ম্যাকলারেন। গত মরশুমে আইএসএলে ১১টি গোল করেছিলেন তিনি। পাশাপাশি এবার জীবনকৃতি সম্মান তুলে দেওয়া হবে প্রাক্তন ক্রিকেটার রাজু মুখোপাধ্যায়ের হাতে।গত মরশুমের পারফরম্যান্সের জন্য এবার সেরা ফুবলারের পুরস্কার পাবেন মিডফিল্ডার আপুইয়া।
১৯৯১ সালে প্রথম বার মোহনবাগানের সচিব হন টুটু। তার পরের কয়েক বছর মোহনবাগান ক্লাবে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। যেমন বিদেশি ফুটবলার সই করানো, ব্যালট পেপারে ভোটগ্রহণ ইত্যাদি কাজ শুরু হয়েছিল। ২০২০ সালে আরপিএসজি গ্রুপের মালিক সঞ্জীব গোয়েন্কার সঙ্গে মোহনবাগানের গাঁটছড়া বাঁধার ক্ষেত্রেও উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন টুটু।
সৃঞ্জয় বসু মোহনবাগান দিবস নিয়ে বলেন,২৯ জুলাই সব সময় বিশেষ বাবা রত্ন পাচ্ছেন আমি সচিব, এটা আমার কাছে আরও বিশেষ।একইসঙ্গে সিএফএলের জন্য মোহনবাগান মাঠ পাওয়া যাবে কিনা সেই নিয়েও এদিনই মুখ খুললেন সৃঞ্জয় বোস। তিনি জানিয়েছেন, দু-এক সপ্তাহের মধ্যেই মাঠ আমাদের প্রস্তুত হয়ে যাবে। আমাদের ইচ্ছা আছে লিগের কিছু ম্যাচ এখানে করানোর। আমার মনে হয় আমরা ম্যাচ করাতে পারলে আইএফএ খুশি হবে।
ডার্বির দিন কল্যাণীতে সমর্থকদের মধ্যে মারপিট প্রসঙ্গে সৃঞ্জয় বসু বলেন, একটা ক্লাব অনেক দিন জেতেনি তাই উচ্ছাস বাধন ছাড়া হয়। আমরা অনুরোধ করব খেলার মাঠেই তীব্রতা বজায় রাখা ভালো। আমরা কিছু করলে সেই ক্লাবের কর্মকর্তা এসে বলবেন।

