বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নাবালিকাকে ধর্ষণ, ফের বিপাকে আরসিবি বোলার

বঙ্গবার্তা ব্যুরো, সন্দীপ সুর

ছবি- সোশ্যাল মিডিয়া

আরও একবার বিপাকে যশ দয়ালের। এবার তাঁর বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ করার অভিযোগ তুললেন এক মহিলা। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বোলারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে জয়পুরের সাঙ্গান থানায় এফআইআর করলেন আরও এক জন তরুণী বার তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হল জয়পুরে। এফআইআরে অভিযোগকারিণী জানিয়েছেন, যখন তাঁর বয়স তখন থেকে লাগাতার তাঁকে ধর্ষণ করেছেন তারকা ক্রিকেটার। জয়পুরে আইপিএল ম্যাচের সময় দয়ালের সঙ্গে তাঁর দেখা হয়।

ক্রিকেট কেরিয়ার তৈরির টিপস দেওয়ার নাম করে তাঁকে হোটেলেও ডাকেন যশ।সেখানেই তাঁকে ধর্ষণ করেন আরসিবির বোলার। পরে আরও কয়েক বার তাঁর সঙ্গে সহবাস করেছেন যশ। প্রথম সহবাসের সময় নির্যাতিতা নাবালিকা থাকায় যশের বিরুদ্ধে পক্‌সো ধারা মামলা রুজু করা হয়েছে।

দুইবছর আগে, নির্যাতিতা নাবালিকা ছিলেন, সেই সময়ই তাঁর সঙ্গে জয়পুরে যশ দয়ালের দেখা হয়। আইপিএল ম্যাচ খেলতে জয়পুরে এসেছিলেন যশ। অভিযোগকারিণী জানিয়েছেন, যশ দয়াল তাঁকে ক্রিকেট সংক্রান্ত টিপস দেওয়ার অজুহাতে হোটেলে ডেকে নিয়ে গিয়েছিলেন।

কয়ের সপ্তাহ আগে গাজিয়াবাদে যশ দয়ালের বিরুদ্ধে আরেকটি যৌন নির্যাতনের মামলা দায়ের করা হয়েছিল। সেই মামলায় একজন মহিলা অভিযোগ করেছিলেন যে যশ তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে পাঁচ বছর ধরে মানসিক, শারীরিক এবং আর্থিকভাবে শোষণ করেছেন। অবশ্য এলাহাবাদ হাইকোর্ট যশ দয়ালকে অক্সিজেন দিয়েছিল, জানিয়েছিল যে মহিলার সঙ্গে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের ঘটনায়, এখনই যশকে গ্রেফতার করতে পারবে না পুলিশ। ডিভিশন বেঞ্চের সিদ্ধান্তের পর যশ কিছুটা স্বস্তি পান। জুলাই মাসে ভারতীয় ন্যয় সংহিতার ৬৯ নম্বর ধারা অনুযায়ী যশের বিরুদ্ধে মামলা রুজু হয়েছিল বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের।