একদিনের নেতৃত্বও হারাতে পারেন রোহিত! কে হবেন নতুন অধিনায়ক?

Published By Subrata Halder, 09 June 2025, 04:23 p.m.

বঙ্গবার্তা ব্যুরো,
একদিনের ক্রিকেটেও অধিনায়ত্ব হারাতে চলেছেন রোহিত শর্মা। আগেই টি ২০ ও টেস্ট থেকে অবসর নিয়েছেন। রোহিত নিজের ইচ্ছায় টি ২০ ও টেস্ট থেকে অবসর নিয়েছেন। টি ২০ তে অধিনায়ক করা হয়েছে সূর্যকুমার যাদবকে। টেস্ট ম্যাচে অধিনায়ক হয়েছেন শুভমান গিল। এবার গিলকেই এক দিনের ক্রিকেটেও অধিনায়ক করা হতে পারে। কারণ, সূর্যকুমার ভারতের টেস্ট দলে সুযোগ পান না।
টেস্ট দলের সহ-অধিনায়ক ঋষভ পন্থও বাকি দুটো ফরম্যাটে প্রথম পছন্দ নন। গিল টি২০ দলে সুযোগ না পেলেও বাকি দুটো ফরম্যাটে তিনি ‘অটোমেটিক চয়েস’। ফলে তিনি একদিনের ক্রিকেটে নেতৃত্বে এগিয়ে আছেন।
তবে বোর্ড কর্তাদের ভাবনায় আছে শ্রেয়স আইয়ারের নামও। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে তাকে যখন বিসিসিআই এর কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেওয়া হয়, তখন অনেকেই ধরে নিয়েছিলেন যে তার আন্তর্জাতিক কেরিয়ার শেষ, কিন্তু বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন। শ্রেয়স দুরন্ত প্রত্যাবর্তন করেছেন, এবং এরপর থেকেই তার পারফরম্যান্সে দেখা যায় এক নতুন আগ্রাসী ও আত্মবিশ্বাসী মনোভাব।
আইয়ারের নেতৃত্বে কলকাতা নাইট রাইডার্স শিরোপা জয় করে এবং পাঞ্জাব কিংসকে দ্বিতীয়বারের মতো ফাইনালে পৌঁছে দেন। অধিনায়ক হিসেবে তার কৌশলী চিন্তা, খেলোয়াড় ব্যবস্থাপনা এবং চাপ সামলানোর দক্ষতা আছে। ফলে তিনিও ভাবনায় আছেন। এক দিনের ম্যাচে অধিনায়কত্ব নিয়ে তাড়াহুড়ো করতে চাইছে না বোর্ড। ২০২৭ সালের বিশ্বকাপের আগে হাতে আছে দু’বছর। তার আগে আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে ১২টা এক দিনের ম্যাচ খেলবে ভারত। অন্যদিকে অস্ট্রেলিয়ায় সংবর্ধনা দেওয়া হতে পারেন রোহিত ও বিরাটকে। ১৯ শে অক্টোবর থেকে তিন ম্যাচের একদিনের সিরিজে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া। প্রথম ম্যাচ পারথে। দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে রয়েছে ২৩ ও ২৫ এ অক্টোবর। তখনই এই বিদায় সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা রয়েছে।
ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও টড গ্রিনবার্গ এই ইচ্ছা প্রকাশ করেছেন। তিনি বলেন, এটাই হয়তো শেষবার, যখন আমরা বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে আমাদের দেশে খেলতে দেখব। যদি সেটাই হয়, তাহলে ওদের দুর্দান্ত বিদায়ী সংবর্ধনা দেওয়ার ব্যবস্থা করব আমরা। আন্তর্জাতিক ক্রিকেটে ওদের অবিশ্বাস্য অবদানের কথা সকলেই জানে। সেটাকে মনে রেখে ওদের সংবর্ধনা দেওয়া হবে।

Published By Subrata Halder, 9 June 2025 , 4:23 p.m.

একদিনের দলের অধিনায়ত্বও এবার হারাতে চলেছেনরোহিত শর্মা। আগেই টি২০ ও টেস্ট থেকে অবসর নিয়েছেন। রোহিত নিজের ইচ্ছায় টি২০ ও টেস্ট থেকে অবসর নিয়েছেন। টি২০ অধিনায়ক করা হয়েছে সূর্যকুমার যাদবকে। টেস্ট অধিনায়ক হয়েছেন শুভমান গিল। এবার গিলকেই এক দিনের ক্রিকেটের অধিনায়ক করা হতে পারে। কারণ, সূর্যকুমার ভারতের টেস্ট দলে সুযোগ পান না।
টেস্ট দলের সহ-অধিনায়ক ঋষভ পন্থও বাকি দুটো ফরম্যাটে প্রথম পছন্দ নন।গিল টি২০ দলে সুযোগ না পেলেও বাকি দুটো ফরম্যাটে তিনি ‘অটোমেটিক চয়েস’। ফলে তিনি ওডিআইতে নেতৃত্বে এগিয়ে আছেন।

তবে গিলের মতোই বোর্ড কর্তাদের ভাবনায় আছে শ্রেয়স আইয়ারের নামও। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে তাকে যখন বিসিসিআই-এর কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেওয়া হয়, তখন অনেকেই ধরে নিয়েছিলেন যে তার আন্তর্জাতিক কেরিয়ার শেষ কিন্তু বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন। শ্রেয়স দুরন্ত প্রত্যাবর্তন করেছেন, এবং এরপর থেকেই তার পারফরম্যান্সে দেখা যায় এক নতুন আগ্রাসী ও আত্মবিশ্বাসী মনোভাব।
আইয়ারের নেতৃত্বে কলকাতা নাইট রাইডার্স শিরোপা জয় করে এবং পাঞ্জাব কিংসকে দ্বিতীয়বারের মতো ফাইনালে পৌঁছে দেন। অধিনায়ক হিসেবে তার কৌশলী চিন্তা, খেলোয়াড় ব্যবস্থাপনা এবং চাপ সামলানোর দক্ষতা আছে। ফলে তিনিও ভাবনায় আছেন।
এক দিনের দলের অধিনায়কত্ব নিয়ে তাড়াহুড়ো করতে চাইছে না বোর্ড। ২০২৭ সালের বিশ্বকাপ দু’বছর পর। তার আগে আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে। তার আগে ১২টা এক দিনের ম্যাচ খেলবে ভারত।
এদিকে অস্ট্রেলিয়ায় সংবর্ধনা দেওয়া হতে পারেন রোহিত-বিরাটকে। ১৯ অক্টোবর থেকে তিন ম্যাচের একদিনের সিরিজে মুখোমুখি হবে ভারত–অস্ট্রেলিয়া। প্রথম ম্যাচ পারথে। দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে রয়েছে যথাক্রমে ২৩ ও ২৫ অক্টোবর। তখনই এই বিদায় সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা রয়েছে।
ক্রিকেচট অস্ট্রেলিয়ার সিইও টড গ্রিনবার্গ এই ইচ্ছা প্রকাশ করেছেন। তিনি বলেন, “এটাই হয়তো শেষবার, যখন আমরা বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে আমাদের দেশে খেলতে দেখব। যদি সেটাই হয়, তাহলে ওদের দুর্দান্ত বিদায়ী সংবর্ধনা দেওয়ার ব্যবস্থা করব আমরা। আন্তর্জাতিক ক্রিকেটে ওদের অবিশাস্য অবদানের কথা সকলেই জানে। সেটাকে মনে রেখে ওদের সংবর্ধনা দেওয়া হবে।”