লর্ডসে বৃত্তপূরণ সচিনের, ক্রিকেটের ধাত্রীগৃহে চিরস্থায়ী মাস্টার ব্লাস্টার

বঙ্গবার্তা ব্যুরো সন্দীপ সুর

ছবি- বিসিসিআই ফেসবুক পেজ

বৃহস্পতিবার থেকে লর্ডসে শুরু হল ভারত ইংল্যান্ডের মধ্যে তৃতীয় টেস্ট। এই টেস্টের সূচনা করলেন স্বয়ং সচিন তেন্ডুলকর। ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) আমন্ত্রণ জানায় সচিনকে। তিনি ঘণ্টা বাজিয়ে টেস্ট ম্যাচ শুরুর আনুষ্ঠানিক ঘোষণা করেন। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী অঞ্জলি তেন্ডুলকরও। লর্ডস প্যাভিলিয়নের বোলার্স বারের বাইরে স্থাপিত এই ঘণ্টাটি।

২০০৭ সাল থেকে অনেকেই টেস্ট শুরুর আগে এই রীতি পালন করেছিলেন।খেলার শুরুর ৫ মিনিট আগে বাজানো হয় ঘণ্টা। স্টেডিয়ামে উপস্থিত সকলকে খেলা শুরুর বার্তা দিতেই এই ব্যবস্থা শুরু হয় ।

যদিও এর আগে কখনই লর্ডসে ঘণ্টা বাজাননি ‘মাস্টার বাস্টার’। এবার লর্ডসে অ্যান্ডারসন-তেণ্ডুলকর ট্রফির তৃতীয় টেস্টে এই সম্মান জানানো হল সচিনকে। লর্ডসে ঘণ্টা বাজিয়ে তৃতীয় টেস্ট শুরু করলেন তিনি।
এরপর সচিন তেণ্ডুলকর বলেন, ‘ এটা একটা দারুণ সম্মান। ১৯৮৩ সালে ভারত বিশ্বকাপ জিতেছিল। সেটাই আমার প্রথম লর্ডসের সঙ্গে পরিচয়। সেই মুহূর্তটি আমার ক্রিকেট যাত্রার সূচনা করেছিল।

আজ, প্যাভিলিয়নের ভেতরে আমার প্রতিকৃতিটি প্যাভিলিয়নে জায়গা পেয়েছে। মনে হচ্ছে যেন পুরো বৃত্ত সম্পূর্ণ হল এ দিন ম্যাচ শুরুর আগে এমসিসির ক্রিকেট সংগ্রহশালায় সচিনের পোট্রেটের উদ্বোধন হয়। সচিনের ছবিটি এঁকেছেন চিত্র শিল্পী স্টুয়ার্ট রিয়ারসন, পিয়ার্সন রাইট এর আগে কপিল দেব, বিষেণ সিং বেদি এবং দিলীপ ভেঙ্গসরকারের প্রতিকৃতি এঁকেছিলেন।

ভারত-ইংল্যান্ড সিরিজ়ের বিজয়ী দলকে দেওয়া হবে অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফি। এ বার থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।