বঙ্গবার্তা ব্যুরো, সন্দীপ সুর
ছবি- সোশ্যাল মিডিয়া
অর্জুন তেন্ডুলকের বাগদান নিয়ে এবার মুখ খুললেন সচিন তেণ্ডুলকর। এর আগে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছিল যে, অর্জুন এবং সানিয়ার বাগদান অনুষ্ঠানে শুধুমাত্র পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুরাই উপস্থিত ছিলেন ।
সচিন তেন্ডুলকরকে সমাজ মাধ্যমে এক ভক্ত অর্জুন-সানিয়ার বাগ্দানের সত্যতা নিয়ে প্রশ্ন করেন। সচিন উত্তর দেন, “হ্যাঁ, ওর বাগ্দান হয়েছে। ওর ভবিষ্যত জীবনের কথা মনে করে আমরা সকলেই খুব উত্তেজিত।”
অর্জুন তেন্ডুলকর গাঁটছড়া বেঁধেছেন মুম্বইয়ের উদ্যোগপতি রবি ঘাইয়ের নাতনি সানিয়ার সঙ্গে।
ইন্টারকন্টিনেন্টাল হোটেল এবং ব্রুকলিন ক্রিমারির মালিক এই ঘাই পরিবার। রবি ঘাই তাঁর তীক্ষ্ণ ব্যবসায়িক বুদ্ধিমত্তার জন্য মুম্বইয়ের ব্যবসায়ী সমাজে রীতিমতো সেলিব্রেটেড৷ রবির বিরাট সম্পত্তির পিছনে অন্যতম কারণ মেরিন ড্রাইভের ইন্টারকন্টিনেন্টাল হোটেল এবং জনপ্রিয় আইসক্রিম ব্র্যান্ড, দ্য ব্রুকলিন ক্রিমারির মতো আইকনিক ব্র্যান্ড।
২৫ বছর বয়সি বাঁ হাতি পেসার ও ব্যাটার অর্জুন ঘরোয়া ক্রিকেটে গত কয়েক মরসুম ধরে গোয়ার হয়ে খেলছেন। তিনি আইপিএল-এ মুম্বই ইন্ডিয়ানসের হয়ে খেলেছেন। তবে আইপিএল-এ বেশি ম্যাচ খেলার সুযোগ পালে সচিন পু খুব একটা ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি।
২০১১ বিশ্বকাপ ফাইনালে কেন মহেন্দ্র সিংহ ধোনিকে উপরে উঠিয়ে আনা হয়েছিল সেই উত্তরও দিয়েছেন তিনি। সেই প্রশ্নের উত্তরে সচিন বলেন, বাঁ হাতি-ডান হাতি কম্বিনেশন থাকলে ওদের অফস্পিনারদের ধাক্কা দেওয়া যাবে। দ্বিতীয়ত, মুরলীধরন আগে চেন্নাইয়ের হয়ে খেলেছিল। তাই ওর বোলিং ধোনি ভালই জানত।”

