বঙ্গবার্তা ব্যুরো, সন্দীপ সুর
ছবি- সোশ্যাল মিডিয়া
রাত পোহালেই ম্যাঞ্চেস্টার টেস্ট। ডু অর ডাই অবস্থা। লর্ডসে হারের রেশ ভুলে টেস্ট সিরিজে সমতা ফেরানোর লড়াইয়ে নামবেন শুভমানরা। কিন্তু সিরাজের হৃদয়ের একটা অংশ যেন এখনও লর্ডসের ওই শেষ বলটায় আটকে রয়েছে।
সিরাজ আরও বলছেন, “এই যন্ত্রণা বহুদিন থেকে যাবে। আমি এমনিতে খুব আবেগপ্রবণ মানুষ। কত কাছাকাছি চলে গিয়েছিলাম আমরা! কিন্তু এটাই ভাগ্য। নিয়তিকে তো মেনে নিতেই হবে। মেনে, পরের চ্যালেঞ্জে মন দিতে হবে। মাঠে যখন নামব, দেশকে জেতাতেই নামব। ম্যাঞ্চেস্টারেও আমার সেই একই টার্গেট থাকবে।
বর্তমানে ভারতের পেস বিভাগ চোটে কাহিল। জসপ্রীত বুমরাহর ‘ওয়ার্কলোড’ নিয়েও সমস্যা আছে।ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজ়েও ফর্মে রয়েছেন বুমরাহ। তিন টেস্টের মধ্যে দুটোতে খেলেছেন তিনি। হেডিংলেতে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়েছিলেন তিনি। দ্বিতীয় ইনিংসে উইকেট পাননি। এজবাস্টনে দ্বিতীয় টেস্টে বিশ্রাম দেওয়া হয়েছিল তাঁকে। লর্ডসে তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে আবার ৫ উইকেট নেন তিনি। দ্বিতীয় টেস্টে নেন ২ উইকেট।
কিন্তু সিরাজের ওয়ার্কলোড নিয়ে ভাবনা নেই। মাঠে নামলে একশো শতাংশ উজাড় করে দেন। ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে রব উঠেছে? প্রশ্নের জবাবে ফের চিরপরিচিত সহাস্য মেজাজে সিরাজ। একগাল হেসে বলে দেন, ‘ইশ্বর আমায় সুস্থ রেখেছেন। টাচ উড! এই ওয়ার্কলোড বিজ্ঞানের কারবারিরা বইয়ে লেখেন। আমার লক্ষ্য খুব সরল—দেশের হয়ে যতটা সম্ভব ম্যাচ খেলে যাওয়া!’

