লর্ডসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপফাইনালে, টস জিতে ফিল্ডিং নিল দক্ষিণ আফ্রিকা

Published by Subrata Halder, 11 June 2025, 05:05 p.m.

বঙ্গবার্তা ব্যুরো,
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল শুরু হচ্ছে আজ। ২০২৩ থেকে ২০২৫ চক্রের ফাইনালে মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা।
প্রথমবারের মতো ফাইনালে উঠেছে দক্ষিণ আাফ্রিকা। অন্যদিকে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া ২০২১-২০২৩ চক্রের চ্যাম্পিয়ন। লর্ডসে টস জিতে দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠিয়েছে।
আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেওয়া নিয়ে দক্ষিণ আফ্রিকা দলের অধিনায়ক বাভুমা বলেন, পিচটা ভালো দেখাচ্ছে। কিন্তু আকাশের অবস্থা বিবেচনায় নিয়ে আমরা বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছি। আমরা এই কন্ডিশনের জন্য সেরা দলটাই বেছে নিয়েছি। এটি এক বিশাল মুহূর্ত। গ্যালারিতে দক্ষিণ আফ্রিকান উচ্চারণও শোনা যাচ্ছে। আশা করি দারুণ উপভোগ্য একটা ম্যাচ হবে। অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স বলেন, ‘প্রস্তুতি দারুণ। দলের সব খেলোয়াড়ই প্রস্তুত। আমরা একসঙ্গে ভালো সময় কাটিয়েছি এবং প্রায় দশ দিন ধরে প্রস্তুতি নিয়েছি। আমার মনে হয় না অতিরিক্ত কোনো চাপ আছে। আমরা এর আগেও এমন পরিস্থিতিতে ছিলাম এবং জিতেও এসেছি। তাই এখন শুধু মাঠে নেমে উপভোগ করার বিষয়।

দক্ষিণ আফ্রিকা একাদশ এইডেন মার্করাম, রায়ান রিকেলটন, উইয়ান মুলডার, টেম্বা বাভুমা (অধিনায়ক), ট্রিস্টান স্টাবস, ডেভিড বেডিংহাম, কাইল ভেরেইনে, মার্কো জানসেন, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিদি
অস্ট্রেলিয়া একাদশ উসমান খাজা, মারনাস লাবুশেন, ক্যামেরন গ্রিন, স্টিভেন স্মিথ, ট্র্যাভিস হেড, বিউ ওয়েবস্টার, অ্যালেক্স কেরি (উইকেটরক্ষক), প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লিয়ন, জশ হ্যাজেলউড।