গণধর্ষনের পর বন্ধ সাউথ কলকাতা ল কলেজে খুললোঃ

বঙ্গবার্তা ব্যুরো,

২৫ শে জুন সাউথ কলকাতা ল কলেজের ভিতর এক ছাত্রীকে গণধর্ষনের ঘটনার পর থেকে বন্ধ করে দেওয়া হয় কলেজে। আজ থেকে খুলল কলেজ। তবে বিভিন্ন রকম বিধি নিষেধ এবং রুলস মেনে চলতে হবে কলেজ কতৃ পক্ষকে।
কলকাতা পুলিশের যুগ্ম নগরপালের অনুমতি নিয়ে সোমবার সকাল আটটা থেকে দুপুর ২ টো পর্যন্ত খোলা থাকবে কলেজ। প্রত্যেকদিন কলেজের শিক্ষক ও শিক্ষা কর্মীদের জন্য নির্ধারিত সময় সকাল আটটা থেকে দুপুর দুটো পর্যন্ত। তারপর যিনি স্থায়ী রক্ষী রয়েছেন তার তত্ত্বাবধানে পুরো কলেজ পরিদর্শন করে কলেজ এবং কলেজের মেইন গেট বন্ধ করে দেওয়া হবে।

পাশাপাশি যারা প্রথম সেমিস্টারের ছাত্র-ছাত্রী রয়েছেন তাদের ফর্ম ফিলাপ, পরীক্ষার জন্য তাদের ৭ তারিখ আসতে হবে কলেজে। সকল সম্পূর্ণ তথ্য প্রমাণ নিয়ে এবং পরিচয়পত্র সহ, তাদের নির্ধারিত সময় সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত থাকতে পারবেন।
এর পাশাপাশি চতুর্থ ষষ্ঠ এবং অষ্টম সেমিস্টারের যারা ছাত্রছাত্রীরা রয়েছেন তাদের আইডি কার্ড সমেত আসতে হবে কলেজে।
চতুর্থ সেমিস্টারের ছাত্র-ছাত্রীদের আসতে হবে ৮ তারিখ অর্থাৎ মঙ্গলবার ষষ্ঠ সেমিস্টারের ছাত্র-ছাত্রীদের আসতে হবে বুধবার এবং অষ্টম সেমিস্টারের অনার্স এবং জেনারেলের স্টুডেন্টদের আসতে হবে দশ তারিখ অর্থাৎ বৃহস্পতিবার।

তবে কলেজের পক্ষ থেকে কড়াকড়ি ভাবে নির্দেশ দেওয়া হয়েছে যে বৈধ পরিচয়পত্র ছাড়া কলেজে প্রবেশ নিষিদ্ধ এবং তার পাশাপাশি কোনরকম নির্দিষ্ট অফিসিয়াল কারণ ছাড়া কলেজে কারো প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ।