Published by Subrata Halder, 16 June 2025, 10:19 p.m.
বঙ্গবার্তা ব্যুরো,
ওবিসি সংরক্ষণ নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সাম্প্রতিক সংখ্যালঘু তোষণের অভিযোগের পাল্টা জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিধানসভায় তিনি বলেন, ওবিসি তালিকা প্রণয়নের ক্ষেত্রে ধর্ম নয়, বরং প্রাধান্য দেওয়া হয়েছে শ্রেণিগত আর্থ-সামাজিক অনগ্রসরতার বিষয়টি । তিনি বলেন, এই তালিকা আমাদের তৈরি করা নয়, এটি মণ্ডল কমিশনের সুপারিশ মেনেই তৈরি হয়েছে। রাজ্যে তালিকাভুক্ত ১৪০টি অনগ্রসর শ্রেণির মধ্যে ৮০টি মুসলিম এবং ৬০টি অমুসলিম সম্প্রদায়। তার দাবী ওবিসি কেবল মুসলিমদের জন্য নয়। এখানে সব সম্প্রদায়ের মানুষ আছেন। বেছে বেছে কাউকে সুবিধা পাইয়ে দেওয়া হয়নি।
মুখ্যমন্ত্রী বলেন, বাংলায় মুসলিম জনসংখ্যা ৩০ শতাংশের বেশি, যা দেশভাগের সময় থেকেই চলে আসছে। তখন তো আমরা কেউ জন্মাইনি। কাজেই এই পরিস্থিতির জন্য বর্তমান রাজ্য সরকারকে দায়ী করা অনর্থক।
মুখ্যমন্ত্রী স্বীকার করেন, তালিকার পুনর্বিন্যাসে কিছু মুসলিম গোষ্ঠী ওবিসি এ থেকে ওবিসি বি শ্রেণিতে চলে গিয়েছেন বা তালিকা থেকে বাদ পড়েছেন, যা ঘিরে কিছু ক্ষোভ রয়েছে। তবে তার বক্তব্য, সমীক্ষার ভিত্তিতে বাস্তব পরিস্থিতি বিচার করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এছাড়া কেন্দ্রীয় সরকারের দিকেও আঙুল তোলেন মুখ্য মহানগরঅথচ রাজ্য সরকার ঐক্যশ্রী প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যেই ২ কোটি ৫৪ লক্ষ বৃত্তি দিয়েছে।
তিনি জানান, রাজ্য সরকার ওবিসি পড়ুয়াদের জন্য মেধাশ্রী প্রকল্পও চালু রেখেছে। বাংলায় জাত, ধর্ম বা পরিচয় নয়, মানুষ তার প্রাপ্য অধিকার অনুযায়ী সুযোগ পাবে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী।

