চোট নিয়েই দুরন্ত সেঞ্চুরিযশস্বীর, অভিষেক টেস্টে ব্যর্থ সুদর্শন, বড় ইনিংসের পথে ভারত

Published By Subrata Halder, 20 June 2025, 10:52 p.m.

বঙ্গবার্তা ব্যুরো
ইংল্যান্ডে প্রথম টেস্ট ম্যাচেই ইতিহাস যশস্বীর। ১৬ টি চার ও ১ টি ছয়ে ১৪৪ বলে ১০০ রান। লিডসের হেডিংলিতে সেঞ্চুরি করা প্রথম ভারতীয় ওপেনারের রেকর্ড ও গড়লেন যশস্বী।
তবে ৯০ রানে ব্যাট করার সময়ে ব্রাইডেন কার্সের বল সোজা এসে হাতে লাগে। কিন্তু চোট পেলেও দমে যাননি যশস্বী জয়সয়াল। চোট যে যথেষ্ট জোরালো, তা বোঝাই যাচ্ছিল। কিন্তু চোট নিয়েই খেলা চালিয়ে যান, দুরন্ত সেঞ্চুরি করেন।
জয়সওয়াল ও কেএল রাহুলের ওপেনিং জুটিতে ভারত ৯১ রান তুলেছিল। রাহুল ৭৮ বলে ৪২ রান করে ব্রাইডন কার্সের বলে আউট হন। তিনে নেমে সাই সুদর্শন শূন্য রানে ফেরেন।
ইংল্যান্ড বোলিংকে কার্যত নিরস্ত্র করে দেন যশস্বী জয়সয়াল।রাহুল ৪২ রানে আউট হলেও বাঁহাতি ব্যাটারের দাপট ছিল যথেষ্ট। সেঞ্চুরির পরই আউট হন জয়সওয়াল।
যশস্বীই ভারতের প্রথম ওপেনার যিনি হেডিংলের মাঠে শতরান করেছেন। এর আগে এই মাঠে ভারতীয় ওপেনার হিসাবে সর্বাধিক রান করেছিলেন ফারুখ ইঞ্জিনিয়ার। তার ৮৭ রানের ইনিংস টপকালেন যশস্বী। এই নজির গড়েলেন তিনি।