বঙ্গবার্তা ব্যুরো,
সঞ্জয় দত্ত। ছবি: সংগৃহীত
বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত, শিল্পা শেঠি এবং ধ্রুব সারজা। মুক্তির মিছিলে থাকা কন্নড় সিনেমা কেডি-দ্য ডেভিল এর টিজার লঞ্চ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সেখানে গণমাধ্যমকে সঞ্জয় দত্ত বলেন, বর্তমানে বলিউডের চেয়ে বেশি দক্ষিণী সিনেমায় কাজ করছেন তিনি। যার কারণ, বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে এখন প্যাশনের বড় অভাব রয়েছে।
টলিউড সহ দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করার পরে তিনি এখন কী পাচ্ছেন সেখান থেকে ? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, বলিউডে এখন যে প্যাশন আর নেই, সেটাই তিনি এখান থেকে খুঁজে পান।
সঞ্জয় দত্ত বলেন,তিনি টলিউডে সেই আবেগটা দেখেন, যেটি বলিউড হারিয়েছে। তার আশা এই আবেগ আবার ফিরে আসবে। সঞ্জয় যেটি সবথেকে বেশি মিস করেন সেটি হল একটা ভালো ছবি বানানোর প্যাশন। এটি সংখ্যার ব্যাপার নয়, যদিও বলিউডে এখন সবই সংখ্যার উপর নির্ভর করে।
মারুথির দ্য রাজা সাব সিনেমায় প্রভাসের সঙ্গে কাজ করা নিয়ে তিনি বলেন, প্রভাসের সঙ্গে একটি সিনেমায় কাজ করছি বলেই আমি তেলেগু ভাষা শেখার চেষ্টা করছি। দ্য রাজা সাব নামে একটি সিনেমা করছেন। ও আমাকে অনেকটাই শিখিয়ে দেয়, প্রায় গুলিয়ে খাইয়ে দেওয়ার চেষ্টা করে। প্রভাস দুর্দান্ত মানুষ এবং দুর্দান্ত অভিনেতা বলে মন্তব্য করেন সঞ্জয় দত্ত।
সঞ্জয় দত্ত বলেন যে তিনি চিরঞ্জীবীকে ভালোবাসেন। উনি এখানে মুন্না ভাই করেছেন। তার সঙ্গে আমার সুন্দর সম্পর্ক। ঈশ্বর তার মঙ্গল করুন।
কেডি দ্য ডেভিল ২০২৬ সালের ১০ ই জুলাই মুক্তি পাবে বলে মনে করা হচ্ছে। এর আগে সঞ্জয় তেলেগুতে অখণ্ড ২ ও দ্য রাজা সাব, হিন্দিতে ধুরন্ধর ও বাপ এবং পাঞ্জাবি ভাষায় শেরান দি কৌম পাঞ্জাবি সিনেমায় অভিনয় করেন।

