ভারতীয় দলে নেই বাঙালি ফুটবলার, নাম নেই সুনীলের

বঙ্গবার্তা ব্যুরো, সন্দীপ সুর

ছবি- সোশ্যাল মিডিয়া

কাফা নেশনস কাপের জন্য ঘোষিত হল ভারতীয় ফুটবল দল। এই দলে নেই কোনও বাঙালি ফুটবলার। এমনকি সুনীল ছেত্রীও ভারতীয় দলে সুযোগ পাননি। প্রশ্ন উঠছে ভারতীয় ফুটবলে কি পাকাপাকিভাবে শেষ হল সুনীল যুগ?
ভারতীয় দলের শিবিরে সুনীল ছেত্রীর না থাকা নিয়েই প্রশ্ন উঠেছিল আগেই।

বর্তমানে সুনীল ছেত্রীর বয়স ৪১। অবসর ভেঙে ফিরলেও তাঁর পক্ষে বেশিদিন আন্তর্জাতিক ফুটবল খেলা কঠিন, ফলে সনীলকে বাদ দিয়েই পরিকল্পনা সাজাতে হবে খালিদ জামিলকে। ফলে নতুন ফুটবলারদের তিনি দলে সুযোগ দিতে চাইছেন। স্ট্রাইকার হিসাবে দলে নিয়েছেন ইরফান, মনবীর সিং, জিতিন এমএস, ছাংতে , বিক্রম প্রতাপ সিং।ভারতীয় দলে স্ট্রাইকারের অভাব রয়েছে। ফলে নতুন স্ট্রাইকারদের দেখে নিতে চান খালিদ। এরপরই এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ রয়েছে। সুনীলহীন ভারতীয় দলের জন্য এই টুর্নামেন্ট কিন্তু কঠিন পরীক্ষা।

কয়েকদিন আগেই রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস অভিযোগ করেছিলেন ভারতীয় দলে বাঙালি ফুটবলারদের সঙ্গে বঞ্চনা করা হচ্ছে। তাঁর সেই অভিযোগ কতটা সত্য সেটা প্রমাণিত হল ভারতীয় দল ঘোষণার মধ্য দিয়ে। একজন বাঙালি ফুটবলারও জায়গা পেলেন না ভারতীয় দলে।

ভারতের সামনে রয়েছে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের চ্যালেঞ্জ। অক্টোবরে সিঙ্গাপুরের বিরুদ্ধে এক সপ্তাহের মধ্যে পরপর দু’টি ম্যাচ খেলতে হবে তাদের। এখন পর্যন্ত দু’টি ম্যাচে মাত্র এক পয়েন্ট অর্জন করে গ্রুপে সবার নীচে রয়েছে ভারত।

ভারতীয় দল
গোলরক্ষক

গুরপ্রীত সিং সান্ধু, অমরিন্দর সিং,হৃতিক তিওয়ারি

ফরওয়ার্ড
ইরফান ইদওয়াদ, মনবীর সিং, জিতিন এমএস, ছাংতে, বিক্রম প্রতাপ সিং

ডিফেন্ডার
রাহুল ভেকে, নওরেম রোশন সিং, আনোয়ার আলি, সন্দেশ ঝিংগান, চিংলেনসানা সিং ভালপুইয়া, মহম্মদ উভাইস

মিডফিল্ডার
নিখিল প্রভু, সুরেশ সিং, দানিশ ফারুক, জিকসন সিং, বরিস সিং, আশিক কুরুনিয়ান, উদান্তা সিং, নওরেম মহেশ সিং