বঙ্গবার্তা ব্যুরো,সন্দীপ সুর
ছবি- সোশ্যাল মিডিয়া
ভারত ইংল্যান্ড সিরিজে সেরা ক্রিকেটার হয়েছেন হ্যারি ব্রুক ও ভারতের শুভমান গিল। ইংল্যান্ডে টেস্ট সিরিজে এটাই নতুন নিয়ম। প্রতিপক্ষ কোচ সিদ্ধান্ত নেন বিপক্ষের কাকে সেরার পুরস্কার দেওয়া হবে। গম্ভীর হ্যারি ব্রুকের নাম বেছে নেন। ম্যাকলাম প্রথমে শুভমান গিলের নাম প্রথমে বেছে নিলেও পরে নিজের সিদ্ধান্ত থেকে সরে আসেন, কিন্ত ততক্ষণ নাম ফাইনাল হয়ে গিয়েছে।
ভারতীয় দলের পক্ষ থেকে সেরা ফিল্ডারকে পুরস্কৃত হয়, এই সিরিজে সেরা ইম্পাক্ট ক্রিকেটার হন ওয়াশিংটন সুন্দর। তাঁর হাতে পুরস্কার তুলে দেন রবীন্দ্র জাদেজা। ভারত ও ইংল্যান্ড দু’দল মিলিয়ে সিরাজই একমাত্র বোলার যিনি পাঁচটা টেস্টই খেলেছেন। ন’টা ইনিংসে মোট ১৮৫.৩ ওভার অর্থাৎ, ১১১৩ বল করেছেন তিনি। বাকি কোনও বোলার ৯০০ বলও করেননি। সিরিজ়ে সবচেয়ে বেশি ২৩ উইকেট নিয়েছেন সিরাজ।
সিরাজের এহেন পারফরম্যান্স দেখার পরে রবিচন্দ্রন অশ্বিন বলছেন, ”মহম্মদ সিরাজকে আমরা ঠিকমতো চিনতে পারিনি। ওকে এবার নতুন করে চিনতে হবে আমাদের। ওর সেলিব্রেশন দেখে মনে হয়েছে সিরাজ বলতে চাইছে, এটা ট্রেলার নয়, এটাই মেন পিকচার। আমাকে ম্যাচ উইনার হিসেবে দেখো। ওকে দেখে মনে হয়েছে কী দুর্দান্ত চ্যাম্পিয়ন বোলার।
সোশাল মিডিয়ায় ইফান পাঠান লিখেছেন, এই সিরিজ আরও একবার মনে করিয়ে দিল, ক্রিকেট কারও জন্য থেমে থাকে না।

