বঙ্গবার্তা ব্যুরো, সন্দীপ সুর
ছবি- সোশ্যাল মিডিয়া
এশিয়া কাপে আগামী ১৪ সেপ্টেম্বর ভারত বনাম পাকিস্তান ম্যাচ হওয়ার কথা। এর পর সুপার ফোর এবং ফাইনালেও দেখা হতে পারে দুই দলের। এশিয়া কাপের আয়ের অন্যতম উৎস হচ্ছে বিজ্ঞাপন ও সম্প্রচার স্বত্ত্ব। সোনি স্পোর্টস ইন্ডিয়ার হাতে রয়েছে এশিয়া কাপের সম্প্রচার স্বত্ত্ব। ভারত পাকিস্তান ম্যাচ না হলে প্রত্যাশিত বিজ্ঞাপন আসবে না। এশিয়া কাপের সূচি ঘোষণা হতে নিন্দা হচ্ছে বিসিসিআইয়ের সিদ্ধান্ত নিয়ে।
নেটিজ়েনদের একাংশ লেখে, ভারতীয় বোর্ড আয়ের পিছনে দৌড়ে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে রাজি হলো। অপর অংশের মন্তব্য, বিসিসিআই বয়কটের কথা বলেও নিজেরা সেই রাস্তা থেকে সরে গেল। এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ বয়কটের হুঁশিয়ারিও দেওয়া হয়।
বিসিসিআইয়ের এক কর্মকর্তা এশিয়া কাপে ভারত-পাক ম্যাচ নিয়ে বলছেন, “বিসিসিআই এই টুর্নামেন্ট বা এই ম্যাচ থেকে নাম তুলতে পারবে না। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের মিটিংয়ে সম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খাতায়-কলমে ভারত আয়োজক দেশ। ফলে এই পর্যায়ে এসে কিছুই বদলানো যাবে না।
আজহারউদ্দিন বলেছেন, যদি খেলে তা হলে সব জায়গায় খেলা উচিত। না হলে কোথাও খেলার দরকার নেই। তোমরা যদি দ্বিপাক্ষিক ম্যাচ না খেলো তা হলে আন্তর্জাতিক ম্যাচ খেলারই বা দরকার কী? আমার ব্যক্তিগত মত এটাই। উল্লেখ্য, এশিয়া কাপও হবে টি-টোয়েন্টি ফরম্যাটে, পাঁচটি টেস্ট খেলিয়ে দেশ অর্থাৎ ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, বাংলাদেশ এবং তিনটি সদস্য দেশ আরব আমির শাহি, ওমান এবং হংকং এশিয়া কাপে অংশ নেবে।

