বঙ্গবার্তা ব্যুরো, সন্দীপ সুর
ছবি- সোশ্যাল মিডিয়া
টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম বার একটা সিরিজ়েে ৯ জন ব্যাটার ৪০০ বা তার বেশি রান করলেন।১৪১ বছরের ইতিহাসে এমন ঘটনা দেখা যায়নি যেখানে আট জনের বেশি ব্যাটার ৪০০-র বেশি রান করেছেন।
তালিকায় ভারতের পাঁচ জন এবং ইংল্যান্ডের চার জন ক্রিকেটার রয়েছেন। ভারতীয়দের মধ্যে শুভমন গিল, কেএল রাহুল, রবীন্দ্র জাডেজা, ঋষভ পন্থ এবং যশস্বী জয়সওয়াল রয়েছেন। ইংল্যান্ড ব্যাটারদের মধ্যে বেন ডাকেট, জো রুট, জেমি স্মিথ এবং হ্যারি ব্রুক আছেন এই তালিকায়।
রোহিতই শনিবার যশস্বী জয়সওয়ালকে সেঞ্চুরি করার প্রেরণা জোগান। স্বয়ং যশস্বী ফাঁস করেছেন সেই কথা। ভারতের বাঁ হাতি ওপেনার তৃতীয় দিনের খেলার শেষে সাংবাদিক বৈঠকে বলেন, ”আমি রোহিত ভাইকে দেখতে পাই। ওঁকে হাই বলি। রোহিত ভাই আমাকে খেলা চালিয়ে যাওয়ার পরামর্শ দেন।”
চতুর্থ দিনের শুরুতেই আবার বেন ডাকেটের সঙ্গে লেগে গেল যশস্বীর। দিনের শুরুতে ব্যাট করতে নামেন ডাকেট। মহম্মদ সিরাজের কয়েকটা বল তাঁর ব্যাট ঘেঁষে বেরিয়ে যায়।ডাকেট যে ঠিক মতো খেলতে পারছিলেন না সেটা দেখলেই বোঝা যাচ্ছিল । ঠিক তখনই দেখা যায় পয়েন্ট থেকে ডাকেটের কাছে আসেন যশস্বী। ভারতীয় ক্রিকেটার বলেন, “কী হল? আমি তোমার শট দেখতে চাই। সুইপ, রিভার্স সুইপ মারো। এটা তো তোমার খেলার ধরন নয়।” যশস্বীর এই কথা শুনে ইংল্যান্ড ব্যাটার বলেন “আমি তোমার কথা কেন শুনতে যাব?”

