আপনার পাড়া, আপনার সমাধান কর্মসূচি শুরু হলো রাজ্য জুড়ে

বঙ্গবার্তা ব্যুরো,

হাজার সমস্যায় নাজেহাল রাজ্যের সব জেলার সাধারণ মানুষ। কর্মসংস্থান, জিনিসপত্রের দাম ওসব বাদ দিন। পথ চলার রাস্তা যে চেহারা নিয়েছে প্রাণ হাতে করে নিত্য যাতায়াত করতে হচ্ছে মানুষকে। বাড়ছে ক্ষোভ, কোথাও কোথাও পথ অবরোধ ও হচ্ছে।

পরিস্থিতি মোকাবিলায় মানুষের ক্ষোভ কমাতে মুখ্যমন্ত্রীর নতুন প্রকল্প পাড়ায় সমাধান। আর আজ রাজ্য জুড়ে ৮০ হাজার বুথে এই কর্মসূচীতে নেমে পড়েন তৃনমূল পঞ্চায়েত ও পুরসভার
কর্মীরা।

কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে, বুথ পিছু ১০ লক্ষ টাকা করে দেওয়া হলেও তাতে কোন কাজটা ভালো ভাবে করা সম্ভব। বিশেষ করে তা যদি সত্যি গুরুত্ব পূর্ণ হয়। তাছাড়া সত্যি কি পাড়ায় সমাধান সম্ভব ? কারণ পাড়ায় তো শুধু তৃনমূল কংগ্রেসের লোক থাকেন না, বিরোধীরাও রয়েছে। তাদের কথা কি এক্ষেত্রে মূল্য পাবে?

বিরোধীদের অভিযোগ মুখ্যমন্ত্রী পাড়ায় সমাধানের নামে দলের নেতাদের কিছু টাকা ভোটের আগে পাইয়ে দিলেন। ঠিক যে ভাবে আমফান, বা অন্য দুর্যোগে দূর্যোগ কবলিত নন এমন মানুষের ও সরকারি অর্থ সাহায্য পেতে দেখা গেছে।

এক্ষেত্রে যে ঠিক তেমন কিছু ঘটবে, কদিন পরেই তা জানা যাবে। তবে আজ এই কর্মসূচি নিয়ে তৃনমূল দলের নেতা নেত্রী ও অনুগামীদের উৎসাহ ছিল যথেষ্টই।