বঙ্গবার্তা ব্যুরো,সন্দীপ সুর:
শুরু হয়ে গেল কলকাতা লিগ। বুধবার নৈহাটি স্টেডিয়ামে বর্ণময় উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে এবারে কলকাতা লিগের সূচনা হলো প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল কালিঘাট এবং বিএসএস।
এবার কলকাতা লিগ হচ্ছে, কিংবদন্তি পিকে ব্যানার্জীর নামে বুধবার নৈহাটি স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে সংগীত অনুষ্ঠান ছাড়াও লেজার শো ছিল অনেক দিন পর বাংলার ফুটবলে এমন জাকজম্য পূর্ণ অনুষ্ঠান দেখা গেল।।
নৈহাটি স্টেডিয়ামে জমকালো লেজার শোর মধ্যে দিয়ে শুরু হল কলকাতা ফুটবল লিগ ২০২৫। মাঠে দর্শকদের ভিড় দেখা গেল।
সাংসদ পার্থ ভৌমিক, বিধায়ক সনৎ দে প্রাক্তন ফুটবলার অমিত ভদ্র, দীপেন্দু বিশ্বাস, কুন্তলা ঘোষ দস্তিদার, প্রণয় হালদার শ্রাচি স্পোর্টসের চেয়ারম্যান তমাল ঘোষাল, ম্যানেজিং ডিরেক্টর রাহুল টোডি, আইএফএ সভাপতি অজিত বন্দোপাধ্যায়, সচিব অনির্বাণ দত্ত, সহ সভাপতি স্বরূপ বিশ্বাস, সহ সচিব রাকেশ ঝাঁ, মহম্মদ জামাল, সুদেষ্ণা মুখার্জী, বিশ্বজিৎ ভাদুড়ী, এক্সিকিউটিভ সেক্রেটারি সুফল রঞ্জন গিরি, উত্তর চব্বিশ পরগনা জেলা ক্রীড়া সংস্থার সচিব সিদ্ধার্থ ভট্টাচার্য, পূর্ব মেদিনীপুর জেলা ক্রীড়া সংস্থার সচিব বিপ্লব চক্রবর্তী, ওয়েস্টবেঙ্গল ডিস্ট্রিক্ট স্পোর্টস ফেডারেশন এর সচিব দেবব্রত সাহা, কোষাধ্যক্ষ পার্থ মুখোপাধ্যায় উপস্থিত ছিলেন। বিট ব্রেকার গোষ্ঠীর নৃত্য পরিবেশন ও মাটির সুরে পৌষালি ব্যানার্জী উদ্বোধনী অনুষ্ঠানকে মাতিয়ে দিয়ে গেলেন।
কলকাতা লিগ শুরু হয়ে গেলেও এখনো আইএসএল নিয়ে জটিলতা অব্যাহত চলতি মরশুমে আইএসএল নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।
এআইএফএফ আইএসএল পরিচালনাকারী এফএসডিএল মধ্যে মাস্টার রাইটস এগ্রিমেন্ট নিয়ে এখনও কোনো স্পষ্টতা নেই। এই চুক্তির মেয়াদ ডিসেম্বর ২০২৫-এ শেষ হচ্ছে এবং নতুন চুক্তি নিয়ে আলোচনা এখনও অগ্রগতি পায়নি। তবে, ফেডারেশন অভ্যন্তরীণ শাসনব্যবস্থা পুনর্গঠনের জন্য সংশোধিত সংবিধানের বিষয়ে সুপ্রিম কোর্টের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

