বঙ্গবার্তা ব্যুরো,
বর্তমানে সব খেলাতেই এখন ফ্র্যাঞ্চাইজি লিগের দাপট ।
এর আগে ফ্র্যাঞ্চাইজি লিগে দল কিনেছেন বিশিষ্ট শিল্পপতি থেকে বলিউডের অভিনেতা অভিনেত্রীরা। সেই তালিকায় নাম যোগ হলো সলমন খানের। এর আগে শাহরুখ খান কেকেআর দল কিনেছিলেন। অভিষেক বচ্চন রণবীর কাপুররা আই এসএল এর বিভিন্ন দলের সঙ্গে যুক্ত। সেই তালিকায় ঢুকে পড়ল সলমন খানের নাম।
ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে, দিল্লি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত হতে চলেছেন তিনি। এই প্রসঙ্গে বলিউড অভিনেতা বলেন, এই লিগে যুক্ত হতে পেরে খুবই খুশি তিনি। ক্রিকেট এমন এক হৃদস্পন্দন, যা ভারতের প্রতিটি রাস্তার আনাচকানাচে প্রতিধ্বনিত হয়। আর সেই প্রতিধ্বনির শক্তি স্টেডিয়ামে পৌঁছলেই আইএসপিএলের মতো লিগের জন্ম হয়।
বিগত কয়েক বছরেই এই লীগ অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে লীগের জনপ্রিয়তা প্রসঙ্গে বলিউডের অভিনেতা বলেন, সব সময়েই এই খেলাটির প্রতি আগ্রহী। আইএসপিএলে যোগ দিতে পেরে রোমাঞ্চিত। অনন্য এই লিগ দেশের তৃণমূল স্তরের ক্রিকেটকে উৎসাহিত করে। তাছাড়াও প্রতিভাবান খেলোয়াড়দের জন্য এই লিগ মূল্যবান এক প্ল্যাটফর্মও। এর আগে দুটি মরশুম হয়েছে। সিজন ৩ উন্মোচিত হওয়ার সঙ্গে সঙ্গে সমর্থকরা সলমনের দল সম্পর্কে ধাপে ধাপে জানতে পারবেন।
আইপিএলের ধাঁচে এই ইন্ডিয়ান স্ট্রিট ক্রিকেটে একটি দল একে অপরের বিরুদ্ধে গ্রুপ লিগে খেলে যে দল বেশি পয়েন্ট পাবে তাদের মধ্যে দুটি সেমি হয়ে ফাইনাল হবে।
আইপিএলে যেমন কলকাতার দলের মালিক শাহরুখ খান। সঙ্গে রয়েছেন নামী অভিনেত্রী জুহি চাওলা।
ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগে কলকাতার দল কিনে আগেই চমক দিয়েছেন সইফ আলি খান ও তাঁর অভিনেত্রী স্ত্রী করিনা কাপুর। কলকাতার দল কিনে অবাকই করেছেন অনেককে।
ক্রিকেটের ফ্র্যাঞ্চাইজি লিগে সামিল হলেন সলমন খান

