বঙ্গবার্তা ব্যুরো,
সাউথ কলকাতা ল কলেজে গণধর্ষিতা ছাত্রী কোথায় আছেন পুলিশ ছাড়া কেউ জানেনা। যা থেকে বোঝাই যাচ্ছে নির্যাতিতা ও তার পরিবারকে লুকিয়ে রাখা হয়েছে। কলকাতায় এমনই অভিযোগ করেছেন জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার। রবিবার ঘটনাস্থলে প্রথমে তাকে ঢুকতেই দেওয়া হয়নি, পড়ে তিনি কলেজের ভিতর ঢুকলেও ক্রাইম সিন এর জায়গায় যেতে দেওয়া হয়নি।
নির্যাতিতার বাড়িতে গিয়ে দেখেন তালা ঝুলছে। যাকে নিয়ে এসে পুলিশ ঘটনার পুনঃনির্মাণ করলেন, আদালতের কাছে বয়ান রেকর্ড করালো। তাদের পুরো পরিবার কোথায় তা বলতে নারাজ কলকাতা পুলিশ। এই নিয়ে পুলিশের ভূমিকার তীব্র সমালোচনা করেছে জাতীয় মহিলা কমিশন।
অর্চনা মজুমদার বলেন, মেয়েটিকে নিরাপত্তা দেবার দায়িত্ব পুলিশের, ন্যায় বিচার যাতে পায় ওই তরুণী সেদিকে লক্ষ্য দেওয়া উচিত। তবে রাজ্য সরকারের ভূমিকার সমালোচনা করেছে কমিশন।

