বিধানসভায় হাতাহাতির ঘটনার নিন্দা মুখ্যমন্ত্রীর

Mamata Banerjee Religious Comments Directive

বঙ্গবার্তা ব্যুরো,
সোমবার পশ্চিমবঙ্গ বিধান সভায় বিরোধী দলের বিধায়কদের সঙ্গে সভার নিরাপত্তা কর্মীদের হাতাহাতির ঘটনায় প্রয়োজনীয় পদক্ষেপ নেবার জন্য অধ্যক্ষের কাছে আবেদন করলেন মুখ্যমন্ত্রী
মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন দুপুরে বিধানসভায় আসেন মুখ্য মন্ত্রী। তিনি বলেন, গতকালই তিনি বিধানসভার কয়েকজন নিরাপত্তা কর্মি আহত হয়েছেন বলে শুনেছেন। তাদের বিরুদ্ধে এফ‌আইআর করা হয়েছে। সিঙ্গুর আন্দোলনের সময় তারা বিরোধীদলে থাকার সময়, বিধায়কদের অনেকের বেতন কাটা হয়েছিলো। মুখ্যমন্ত্রী বলেন তিনি বলছেন না যে বর্তমান অধ্যক্ষও বেতন কাটুন।‌ তিনি আইনজীবী মানুষ, আইন অনেক বেশি জানেন, তাই আইনানুগ ব্যবস্থা নিশ্চয়ই করবেন ।
যারা আহত হয়েছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করেন মুখ্যমন্ত্রী।