স্ত্রীর কৌমার্য পরীক্ষার দাবী খারিজ ছত্তিশগড় আদালতে

বঙ্গবার্তা ব্যুরো,
স্ত্রীর কৌমার্য পরীক্ষার আবেদন জানিয়েছিলেন স্বামী। ছত্তিসগড় হাইকোর্ট সেই আবেদন খারিজ করে দিয়েছে। বিচারপতি অরবিন্দ কুমার বর্মা আর্জি খারিজ করে বলেছেন এই আবেদন দেশের সংবিধান বিরোধী।
ছত্তিসগড়ের বাসিন্দা এক মহিলা তাঁর স্বামীর বিরুদ্ধে পারিবারিক আদালতে অভিযোগ করেছিলেন। তার অভিযোগ স্বামী সন্তানের জন্ম দিতে অক্ষম। সে কথা তিনি নিজের পরিবারকে জানিয়ে চলে আসেন এবং পারিবারিক আদালতে মামলা করেন। মাসে ২০ হাজার টাকা খরপোষ দাবি করেন। স্ত্রীর এই অভিযোগের জবাবে স্বামীও পালটা তার কৌমার্য নিয়ে প্রশ্ন তোলেন। শুধু তাই নয় তিনি এও অভিযোগ করেন তাঁর স্ত্রীয়ের তার জামাইবাবুর সঙ্গে অবৈধ সম্পর্ক আছে। তাই তিনি তার কৌমার্য পরীক্ষার আবেদেন জানান। পারিবারিক আদালতে সেই আর্জি খারিজ হয়ে যায়।
এরপরে তিনি হাইকোর্টের দ্বারস্থ হন। হাইকোর্টের বিচারপতি অরবিন্দ বর্মাও সেই আর্জি খারিজ করে দেন। মামলা খারিজ করে তিনি বলেন, কোন মহিলার কৌমার্য পরীক্ষার দাবি দেশের সংবিধানের ২১ নম্বর ধারার বিরোধী। ওই ধারায় নারীর সম্মান রক্ষার কথা বলা হয়েছে।কোনও মহিলাকে তার কৌমার্য পরীক্ষার জন্য বাধ্য করা যায় না। এই কাজ সংবিধান বিরোধী।