দৈনিক রাশিফল 

রাশি ফল বাড়ায় মনের বল। কেমন যাবে আজকের দিন১৮ জুলাই ২০২৬ (শনিবার)-এর রাশিফল বঙ্গবার্তায় দেখে নিন।

Published by -Jyotirmay Dutta: Posted 18.07.2026 at 5:00 am

আজকের রাশিফল ১৮ জুলাই ২০২৬ পড়ে জেনে নিন মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন রাশির জাতক-জাতিকাদের প্রেম, অর্থ, স্বাস্থ্য ও কর্মজীবনের সম্ভাব্য পূর্বাভাস।

🔴♈মেষ =কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব আসতে পারে। আর্থিক সিদ্ধান্তে তাড়াহুড়ো করবেন না। পরিবারের সঙ্গে সময় কাটালে মানসিক শান্তি পাবেন।

🔴♉বৃষ=বাড়ি ও পরিবারের বিষয়ে সুখবর মিলতে পারে। পুরনো কোনও সমস্যা সমাধানের সম্ভাবনা রয়েছে। খরচ নিয়ন্ত্রণে রাখুন।

🔴♊মিথুন=যোগাযোগ ও ছোট ভ্রমণের জন্য দিনটি শুভ। ভাই-বোন বা কাছের মানুষের কাছ থেকে সহায়তা পেতে পারেন। গুরুত্বপূর্ণ কাগজপত্র যাচাই করুন।

🔴♋কর্কট =অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে আপনার পরিশ্রমের প্রশংসা হতে পারে। খাদ্যাভ্যাসে সংযম রাখুন।

🔴♌ সিংহ =আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। নতুন কাজ শুরু করার জন্য দিনটি অনুকূল। সম্পর্কের ক্ষেত্রে অহংকার এড়িয়ে চলুন।

🔴♍কন্যা =চন্দ্র আপনার রাশিতে থাকায় মনোযোগ ও কর্মদক্ষতা বাড়বে। স্বাস্থ্য ও দৈনন্দিন কাজের পরিকল্পনা সফল হতে পারে। অতিরিক্ত দুশ্চিন্তা করবেন না।

🔴♎ তুলা =নতুন পরিচয় বা যোগাযোগ ভবিষ্যতে লাভজনক হতে পারে। অপ্রয়োজনীয় বিতর্ক এড়িয়ে চলুন। বিশ্রামেরও প্রয়োজন আছে।

🔴♏ বৃশ্চিক =কর্মজীবনে উন্নতির সম্ভাবনা রয়েছে। ঊর্ধ্বতনদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। বিনিয়োগের আগে ভালোভাবে ভেবে নিন।

🔴♐ধনু =ভাগ্য সহায় হতে পারে। পড়াশোনা, ভ্রমণ বা নতুন পরিকল্পনায় ইতিবাচক অগ্রগতি দেখা যাবে। আত্মবিশ্বাস ধরে রাখুন।

🔴♑মকর =অর্থ ও দায়িত্বের মধ্যে ভারসাম্য বজায় রাখুন। ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত আজ এড়ানোই ভালো। পরিবারের পরামর্শ কাজে লাগতে পারে।

🔴♒কুম্ভ=অংশীদারিত্ব ও সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা। নতুন প্রস্তাব বা সুযোগ আসতে পারে, তবে নিজের শারীরিক ও মানসিক বিশ্রামের দিকেও নজর দিন।

🔴♓মীন =কাজের চাপ বাড়লেও সঠিক পরিকল্পনায় সব সামলাতে পারবেন। স্বাস্থ্য নিয়ে সচেতন থাকুন। কাছের মানুষের সঙ্গে ভুল বোঝাবুঝি হলে শান্তভাবে কথা বলুন।

আজকের শুভ রং: সবুজ
আজকের শুভ সংখ্যা: ৫ ও ৯

গ্রহ নক্ষত্র পৃথিবীর ঘূর্ণন মিলে যে প্রভাব তৈরি হয়, সেই সময়ক্ষন রাশি ফল তৈরি করে।

কিন্তু আপনার কর্মফল আপনাকে অগ্রগতির পথে নিয়ে যাবে
ভালো কাটুক আপনার দিনটি
শুভেচ্ছা বঙ্গবার্তার

** ফলাফল ব্যক্তিগত ছকের ওপর নির্ভরশীল**