হেডিংলের মাঠে কঠিন সময়েও নাচ যশস্বীর, ক্ষোভ রবি শাস্ত্রীর

বঙ্গবার্তা ব্যুরো,
ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে হেরেছে ভারত। হারের নেপথ্যে রয়েছে একাধিক কারণ। বোলারদের ব্যর্থতার মতোই রয়েছে জঘন্য ফিল্ডিং। টেস্টের দুই ইনিংসেই ভারতীয় দলের ফিল্ডারদের পারফরম্যান্স খুবই হতাশা জনক। একাধিক ক্যাচ মিস করেছেন যশস্বী জয়সওয়াল।
ভারতীয় দল প্রথম ইনিংসেই স্রেফ পাঁচটি ক্যাচ মিস করেছিলেন। এর মধ্যে যশস্বী জসওয়াল একাই চারটি ক্যাচ ফেলেছেন ম্যাচে। ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে ফেললেন বেন ডাকেটের গুরুত্বপূর্ণ ক্যাচ। ব্রিটিশ ওপেনার তখন ব্যাট করছিলেন ৯৭ রানে। তার ইনিংস শেষ হল ১৪৯ রানে। স্পষ্টতই ভারত যে ৫ উইকেটে হারল, তার অন্যতম বড় কারণ যশস্বী সহ বাকিদের ক্যাচ মিস। যার ফলে ইংল্যান্ডের ব্যাটাররা অনেকটাই মোমেন্টাম পেয়ে গেছে, এবং অনেক রানও তারা তুলেছে ক্যাচ মিসের জেরে। ভারতীয় দলের ম্যাচ হারের মধ্যে বিতর্কে জড়িয়েছেন জয়সওয়াল ইংল্যান্ডের জিততে তখন আর ৪৪ রান দরকার। মিড অনে ফিল্ডিং করছিলেন যশস্বী। ইংল্যান্ড সমর্থকরা তখন বাজনা বাজাচ্ছিল। আর তার তালে কোমর দোলাতে দেখা যায় ভারতীয় ওপেনারকে। এতেই উঠেছে সমালোচনার ঝড়।।
যদিও যশস্বী পাশে পেয়েছেন গম্ভীরকে। তিনি বলে দেন ক্যাচ তো মাঝেসাঝেই পড়ে। সেরা ফিল্ডারেরাও অনেক সময় ক্যাচ ফস্কায়। কেউ তো আর ইচ্ছা করে এ কাজ করে না। এদিকে ভারতীয় দলের ফিল্ডিং দেখে হতাশ রবি শাস্ত্রী। তিনি এই প্রসঙ্গে বলেন, আমার মনে হয় কোচিং স্টাফদের এখানে বড় কাজ রয়েছে। এখান থেকে ইতিবাচক কিছু থাকলে সেটা খুঁজে বের করতে হবে। তাদের ভুল গুলো ধরাতে হবে। গিলের অধিনায়কত্ব প্রসঙ্গে শাস্ত্রী বলেন, প্রথম ম্যাচ হিসেবে অনেক কিছুই করেছে। ও নিজেও সেঞ্চুরি করেছে। তবে প্রাথমিক কিছু বিষয়ে নজর দিতে হবে। কারণ সব কিছু তো হাতে থাকে না।