চাকরি হারা শিক্ষক ও শিক্ষা কর্মীদের বিকাশ ভবন অভিযানে বাধা পুলিশের, অবস্থানে প্রতিবাদীরা

Published By Subrata Halder, 27 May 2025, 05:13 p.m.

বঙ্গবার্তা ব্যুরো,
চাকরিচ্যুত বৈধ শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের বিদ্যালয়ে পুনর্বহালের দাবিতে, ইউনাইটেড টিচিং আ্যন্ড নন টিচিং ফোরাম এসএলএসটি ও আরএলএসটি ২০১৬ এর তরফে মঙ্গলবার বিধাননগরে বিকাশ ভবন অভিযানের ডাক দেয়।তবে মিছিল শুরুর কিছু পরেই পুলিশ আন্দোলনকারীদের পথ আটকায়। বাধ্য হয়ে তারা রাস্তার উপরেই অবস্থান বিক্ষোভ শুরু করে। শীর্ষ আদালতের নির্দেশ সত্বেও এ পর্যন্ত তাদের নিয়োগ করেনি রাজ্য সরকার। এই সংগঠনের সদস্য ও আদালতে মামলা দায়ের করা মূল ব্যক্তি রূপক চন্দ বলেন, ১৮০৩ জন শিক্ষক ও শিক্ষিকা দুশ্চিন্তায়। নবম, দশম , একাদশ ও দ্বাদশ শ্রেণির যোগ্য শিক্ষক শিক্ষিকাদেরকে নিয়োগ করলে তাতে বাধা নেই বলে জানানো হয়েছে শীর্ষ আদালতের তরফেও, তবু নিরব প্রশাসন।