বঙ্গবার্তা ব্যুরো,
ছবি- সোশ্যাল মিডিয়া থেকে স্ক্রিনশট
বাহুবলী সিনেমায় দেবসেনা চরিত্রে জনপ্রিয়তা পেয়েছেন দক্ষিণী অভিনেত্রী আনুষ্কা শেঠি। বর্তমানে তিনি ব্যস্ত পরবর্তী ছবি ঘাটির মুক্তি নিয়ে। এরমাঝেই ফের শোনা যাচ্ছে তার বিয়ে নিয়ে নানা গুঞ্জন। তবে এই জল্পনার মাঝেই অনুষ্কা মুখ খুললেন নিজের প্রথম প্রেম নিয়ে।
এক সাক্ষাৎকারে অনুষ্কা বলেন, প্রথম প্রেম এতটাই মূল্যবান যে ৩০০ বছর পেরিয়ে গেলেও সেটি মনের মধ্যে থেকে যায়। আমি তখন ষষ্ঠ শ্রেণিতে পড়ি। হঠাৎ এক বালক আমার কাছে এসে বলেছিল, তুমি আমার জীবনের ভালোবাসা।
তিনি জানান, তখন আমি আই লাভ ইউ কথাটার মানে বুঝতাম না। তবু ওর কথা শুনে মুচকি হেসেছিলাম। আজও সেই মুহূর্তটা একেবারে তাজা মনে পড়ে।
অনুষ্কা জানিয়েছেন বর্তমানে তার জীবনে কেউ বিশেষ কেউ নেই। তবে তার বাবা মা তার বিয়ের জন্য অনেক চেষ্টা করছেন।
অনুষ্কা অভিনীত নতুন ছবি ঘাটি এক নারীর জীবনঘনিষ্ঠ গল্প। সেই নারী বাধ্য হয়ে গাঁজা পাচারের জগতে জড়িয়ে পড়েন এবং পরিণত হন এক কিংবদন্তিতে। ছবিটি ১১ ই জুলাই ২০২৫ মুক্তি পাওয়ার কথা থাকলেও মুক্তি পিছিয়ে গেছে। নতুন তারিখ এখনও জানানো হয়নি।
তবে, অনুষ্কা আবারও কার্তির জুটি বাঁধতে পারেন লোকেশ কানাগারাজ পরিচালিত কাইথি ২ ছবিতে।
আরও একটি বড় খবর হলো, অনুষ্কা শেঠি এবার মালয়ালম সিনেমায় পা রাখছেন। তাকে দেখা যাবে জয়াসূর্য অভিনীত
কাঠানার দ্যা ওয়াইল্ড সোর্সেরার
ছবিতে।

