গাজায় অপুষ্টির শিকার ৯০ হাজার নারী ও শিশু, আশু পদক্ষেপ প্রয়োজন

বঙ্গবার্তা ব্যুরো,

ছবি- সোশ্যাল মিডিয়া

গাজায় তীব্র অপুষ্টির শিকার হাজার হাজার নারী এবং শিশু। জরুরি ভিত্তিতে তাদের চিকিৎসা ও খাদ্য প্রয়োজন।
দক্ষিণ গাজার খান ইউনিসে অপুষ্টির শিকার এক শিশুর মৃত্যু হয়েছে। অনেক শিশু অপুষ্টি জনিত রোগে ভুগছেন।

গাজা উপত্যকার উত্তরাঞ্চলেও একটি নবজাতক শিশু অপুষ্টির কারণে মারা গেছে। ইজরায়েলের টানা অবরোধের ফলে গাজায় দুর্ভিক্ষের পরিস্থিতি তৈরি হয়েছে। গাজা স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে কেবল রবিবারে অপুষ্টির কারণে কমপক্ষে ১৯ জনের মৃত্যু হয়েছে।

বিশ্ব খাদ্য কর্মসূচি জানিয়েছে যে, গাজায় বর্তমানে অপুষ্টির শিকার ৯০ হাজার নারী ও শিশুর জরুরি চিকিৎসা পরিষেবা প্রয়োজন।

এদিকে গাজায় ইজরায়েলি হামলায় একদিনে নিহত হয়েছে আরও ৬০ জনের বেশি মানুষ। এর মধ্যে ১১ জন ত্রাণের জন্য অপেক্ষা করছিল।

ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের দাবী, তারা গাজায় দুুর্ভিক্ষ ঠেকাতে এবং এই ভয়াবহ যুদ্ধ বন্ধ করতে সচেষ্ট।