বঙ্গবার্তা ব্যুরো,
ভারতে কোথাও এমন শিক্ষা বিপর্যয় হয় নি। তিনমাস আগে উচ্চ মাধ্যমিকের ফল বেরিয়েছে। এখনও উচ্চ শিক্ষায় ভর্তির প্রসেস শুরু হয়নি এই অভিযোগ করলেন বিরোধী দলনেতা পশ্চিমবঙ্গ অধিকারী। আজ রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করে স্মারক লিপি জমা দেন তিনি।
বিরোধী দলনেতার অভিযোগ, জয়েন্ট এন্টেসের ফল প্রকাশ হয় নি। এই ঘটনায় পাঁচ লক্ষ শিক্ষার্থী ক্ষতিগ্রস্থ হচ্ছে। এই ব্যাপারে রাজ্যপালের হস্তক্ষেপ দাবি করেছে বিজেপি। জাতীয় ওবিসির বাইরে থাকা ৭৩ টি মুসলিম জনগোষ্ঠীকে ঢোকানোর জন্য এটা করছে না। এখন শিক্ষা প্রতিষ্ঠানে ব্যবস্থা শুরু করেছে। যত সরকারি শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে তত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবসা বাড়বে। আমরা এর প্রতিবাদে এসেছি এখানে।
মুখ্যমন্ত্রী যদি এই সপ্তাহের মধ্যে সমস্যা সমাধান না করেন তবে আগামী সপ্তাহে সবাইকে নিয়ে বিকাশ ভবনের সামনে ধর্নায় বসবো বলে হুঁশিয়ারি দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার অভিযোগ ফিরে আসা পরিযায়ী শ্রমিকদের পাঁচ হাজার টাকা ভাতায় কিছু হবে না। মুখ্য মন্ত্রী জিনিসপত্রের দাম জানেন না। তার মন্তব্য,
অনুব্রতর মাথায় অক্সিজেন কম যায়, ঠিকই তবে জামিন পাবেন তো ? প্রশ্ন রাখেন বিরোধী দলনেতা।

