বঙ্গবার্তা ব্যুরো, সন্দীপ সুর
ছবি সোশ্যাল মিডিয়া
ইংল্যান্ড সফরে গুরুতর চোট পেয়েছিলেন ঋষভ পন্থ। ম্যাঞ্চেস্টারে চতুর্থ টেস্টে ক্রিস ওকসের বলে রিভার্স স্যুইপ মারতে গিয়ে পন্থ ব্যাটে বল সঠিক সংযোগ ঘটাতে পারেননি। বল পন্থের পায়ে গিয়ে সজোরে লাগে। সেই আঘাতেই পন্থের মেটাটার্সাল হাড়ে চিড় ধরেছে বলেই মনে করা হচ্ছে।
সেই চোট সারাতে তাঁর মোটামুটি ছয় সপ্তাহের রিহ্যাবের কথা জানানো হয়েছিল। তিনি সেই সফরের খানিকটা কাটিয়ে ফেলেছেন, তবে এখনও বেশ খানিকটা সময় বাকিআপাতত বেঙ্গালুরুতে সেন্টার অফ এক্সেলেন্স-এ চিকিৎসকদের অধীনে রয়েছেন পন্থ। পায়ের চোট ঠিক কেমন আছেন?
ইনস্টাগ্রামে নিজের একটি ছবি দিয়েছেন পন্থ। সেখানে দেখা যাচ্ছে, তাঁর বাঁ পায়ে এখনও ব্যান্ডেজ বাঁধা রয়েছে। ক্যাপশনে পন্থ লেখেন, “এ ভাবে আর কত দিন?” ক্যাপশন থেকে বোঝা যাচ্ছে, এখনও ব্যান্ডেজ কাটতে সময় লাগবে। তার পরে মাঠে ফেরার প্রক্রিয়া শুরু করবেন তিনি।
অ্যাক্সিডেন্টের সময় ডান পায়ে চোট বেশি ছিল পন্থের। সেই পায়েই এদিন চোট লাগে। ক্রিস ওকসের ডেলিভারিতে রিভার্স খেলতে চেয়েছিলেন পন্থ। ব্যাটে হালকা ছোঁয়া লেগে সোজা পায়ের পাতায় বুটে। জুতোতে সেই জায়গায় সেই অর্থে প্রোটেকশন থাকে না। প্রাথমিক ভাবে অবশ্য চোট তেমন বোঝা যায়নি। কিন্তু পন্থের অবস্থা দেখে কিছুটা আন্দাজ করা হয়েছিল। মোজা খুলতেই দেখা যায়, যেখানে বল লেগেছিল, রক্ত বেরোচ্ছে। কাঁধে ভর দিয়ে মাঠ ছাড়তে চেয়েছিলেন। তবে মাঠে গল্ফকার্ট অ্যাম্বুলেন্স আনা হয় এবং মাঠ ছাড়েন পন্থ। তার আগে অভিনব এক রেকর্ডও গড়েছেন। এক বার নিজের ব্যান্ডজ বাঁধা পায়ের ছবি সমাজমাধ্যমে পোস্ট করে লিখেছিলেন, “এই পরিস্থিতিকে আমি ঘৃণা করি।”

