জর্জের বিরুদ্ধে জিতে লিগে শীর্ষস্থান মজবুত করল ইস্টবেঙ্গল

বঙ্গবার্তা ব্যুরো, সন্দীপ সুর

ছবি- আইএফএ

মঙ্গলবার কলকাতা লিগে ইস্টবেঙ্গল জয় পেল।৪-০ গোলে হারাল জর্জ টেলিগ্রাফকে। টানা তিনটি ম্যাচে জিতে গ্রুপ এ-তে ইস্টবেঙ্গলই শীর্ষস্থান মজবুত করল। জর্জের বিরুদ্ধে ম্যাচে ইস্টবেঙ্গল তাঁদের সিনিয়র দলের ছয় জন ফুটবলারকে খেলায় ৷ পিভি বিষ্ণু, সৌভিক চক্রবর্তী, ডেভিড লালহ্লানসাঙ্গা, এডমুন্ড লালরিনডিকা, দেবজিৎ মজুমদার প্রথম একাদশে ছিলেন ।

কিন্তু তারপরেও প্রথম ৪৫ মিনিটে গোল করতে পারেনি লাল হলুদ। একের পর এক সুযোগ নষ্ট করতে থাকেন লাল হলুদ ফুটবলাররা। বিরতির সময় খেলার ফল ছিল ০-০। কিন্তু দ্বিতীয়ার্ধে ছবিটা বদলে গেল।বলা ভালো বদলে দিলেন সায়ন ব্যানার্জী। বিনো জর্জ সায়নকে নামাতেই বদলে গেল ইস্টবেঙ্গলের খেলার চিত্রটাই।

ম্যাচের ৬৮ মিনিটে প্রথম গোলটি আসে বিষ্ণুর পা থেকে।প্রথম গোলের ক্ষেত্রে বাঁ দিক থেকে বল ভাসিয়েছিলেন গুইতে। ডেভিডের হেড জর্জ গোলকিপার তুহিন দে বাঁচালেও ফিরতি বলে বিষ্ণু গোল করে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন। এরপর গোলের সুবর্ণ সুযোগ পেয়েছিল ইস্টবেঙ্গল। কিন্ত তা কাজে লাগাতে পারলেন না ডেভিড। পেনাল্টি বক্সের ভিতরে বিষ্ণুকে অবৈধ ভাবে ফেলে দেওয়া হলে রেফারি পেনাল্টি দেন লাল-হলুদকে। ডেভিড পেনাল্টি মিস করলেন।

লাল হলুদের ৮৩ মিনিটে। এবার গোল করেন সায়ন। ৮৮ মিনিটে নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোল করলেন বিষ্ণুর । সংযুক্ত সময়ে গোল করে জর্জ টেলিগ্রাফের কফিনে শেষ পেরেকটি পুঁতে দিলেন মনোতোষ। ডেভিড সহজ সুযোগ নষ্ট না করলে খেলার ফল ৫-০ হতে পারত। ১০ ম্যাচে ইস্টবেঙ্গলের পয়েন্ট ২০। সুপার সিক্সের ওঠার পথে অনেকটাই এগিয়ে গেল ইস্টবেঙ্গল দল।