বিদেশে কোথায় পড়তে যাওয়ার সহজ সুযোগ

বঙ্গবার্তা ব্যুরো,

ছবি- সোশ্যাল মিডিয়া থেকে স্ক্রিনশট

আজকের দুনিয়ায় এদেশের অনেকে ছাত্রছাত্রী বিদেশে পড়াশোনার স্বপ্ন দেখেন। কিন্তু যাবেন কোন দেশে, তা নিয়েও অনেক সময়ই চিন্তা থাকে।

তাছাড়াও রয়েছে শটূডেন্ট ভিসা পাওয়া নিয়ে দুশ্চিন্তা। স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করা বেশ কষ্টকর ও জটিল মনে হতে পারে। কারণ ফর্মপূরণ, নানা রকম কাগজপত্র, সময়সীমা এবং দূতাবাসে যাওয়া বিষয়গুলো নানা সময় হয়ে ওঠে ঝামেলার। কিন্তু এমন কিছু দেশ রয়েছে সেখানে এই পুরো প্রক্রিয়াটিকে অনেক সহজ এবং ছাত্র ছাত্রীদের উপযোগী করে তুলেছে।

যদি আপনি বিদেশে পড়ার পরিকল্পনা করে থাকেন, তাহলে নিচের এই ৮টি দেশ আপনার জন্য হতে পারে ভিসা পাওয়ার ক্ষেত্রে স্বস্তির জায়গা। এইসব দেশের ভিসা পদ্ধতি এমন সহজ যা আপনাকে উদ্বিগ্ন নয় বরং সফল হতে সাহায্য করবে।

প্রথম স্থানে কানাডা

কানাডায় কিছু নির্দিষ্ট দেশের শিক্ষার্থীদের জন্য, এসডিএস নামে দ্রুত ভিসা পদ্ধতি রয়েছে। এটি ফর্ম পূরণ থেকে শুরু করে আবেদন ট্র্যাক করা পর্যন্ত সব সবকিছু অন লাইনে করা যায়।

বিশেষ সুবিধা গুলি হল,

পড়াশোনার সময় পার্ট টাইম কাজের সুযোগ। পড়াশোনার পরে স্থায়ী কাজ পাওয়ার সুযোগ

দ্বিতীয় স্থানে জার্মানি,

একবার যদি জার্মানির কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিশ্চিত হয়, ভিসা প্রক্রিয়া খুবই সহজ এবং সুসংগঠিত। এখনকার অধিকাংশ পাবলিক বিশ্ববিদ্যালয়ে টিউশন ফি নেই।

বিশেষ সুবিধা গুলি হলো,

সাশ্রয়ী খরচ
স্পষ্টভাবে নির্ধারিত পোস্ট-স্টাডি থাকার নিয়ম

তৃতীয় স্থানে অস্ট্রেলিয়া,

অস্ট্রেলিয়া ইমিগ্রেশন প্রক্রিয়াকে সহজ করে তুলেছে একটি প্ল্যাটফর্মের মাধ্যমে, যার নাম ইমি অ্যাকাউন্ট। এটি এক ধরনের ওয়ান-স্টপ ড্যাশবোর্ড, যেখানে আপনি প্রয়োজনীয় নথিপত্র আপলোড করতে পারেন, আবেদন সংক্রান্ত আপডেট দেখতে পারেন এবং ভিসার সকল বিষয় সহজে পরিচালনা করতে পারেন।

ধাপে ধাপে নির্দেশ দেওয়া থাকার কারণে, যাদের জন্য এটি প্রথমবারের মতো আবেদন প্রক্রিয়া, তাদের জন্যও এটি সহজ । শিক্ষাকালীন সময়ে কাজ করার সুযোগ থাকে, এবং পড়াশোনা শেষে পোস্ট স্টাডি ওয়ার্কিং ভিসার জন্য আবেদন করার সুবিধাও রয়েছে।

চতুর্থ স্থানে নিউজিল্যান্ড,

নিউজিল্যান্ড নিরাপদ এবং শিক্ষার্থীবান্ধব। সরকারি ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদন করা যায়। অনেক ক্ষেত্রে দূতাবাসে যাওয়ার প্রয়োজনও হয় না।

বিশেষ সুবিধা গুলি হলো,

অনলাইন আবেদন
স্পষ্ট নির্দেশনা এবং সহজ প্রক্রিয়া

পঞ্চম স্থানে আয়ারল্যান্ড,

আইরিশ বিশ্ববিদ্যালয়ে ফুল টাইম কোর্সে ভর্তি হলে অনলাইনে ভিসার আবেদন করা যায়। আবেদন প্রক্রিয়ার অগ্রগতি সম্পর্কে নিয়মিত আপডেট পাওয়া যায়।

বিশেষ সুবিধা গুলি হলো,
পড়াশোনা শেষে দুই বছর থাকার সুযোগ ও ইউরোপিয়ান কাজের অভিজ্ঞতা অর্জনের সুযোগ

ষষ্ঠ স্থানে সিঙ্গাপুর,

সিঙ্গাপুরে সোলার নামক ডিজিটাল সিস্টেমের মাধ্যমে স্টুডেন্ট ভিসা সহজেই অনলাইনে পাওয়া যায়।

বিশেষ সুবিধা গুলি হলো,

উচ্চমানের শিক্ষা
আধুনিক, প্রযুক্তিনির্ভর ও ক্যারিয়ার-বান্ধব পরিবেশ

সপ্তম স্থানে নেদারল্যান্ডস,

এখানে সবচেয়ে ভালো দিক হলো বিশ্ববিদ্যালয় নিজেই আপনার ভিসার আবেদন করে। আপনাকে শুধু প্রস্তুতি নিতে হয় যাওয়ার জন্য।

বিশেষ সুবিধা গুলি হলো,

ইংরেজিতে পড়ার সুযোগ
আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য সহায়ক পরিবেশ

অষ্টম স্থানে নরওয়ে,

নরওয়ের অনেক পাবলিক বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্যও টিউশন ফি নেই। ভর্তি নিশ্চিত হলে সহজ অনলাইন আবেদন প্রক্রিয়া রয়েছে।

বিশেষ সুবিধা গুলি হলো,

ভিসা পাওয়ার সুবিধা, পড়াশোনা শেষ করে বা তার পাশাপাশি কাজ পাবার সুযোগ আছে

তবে যেখানেই পড়তে যান না কেন, মনে রাখতে হবে আপনি নিজের দেশ ছেড়ে গেছেন, তাই নিজের নিরাপত্তা ও ভালো ফল করে ঋণ শোধের দায়িত্ব আপনারই, তা মনে রেখে এগিয়ে যেতে হবে।