মোদীর অভিযোগ মিথ্যা, প্রতিশ্রুতি ভাঁওতা, পাল্টা তৃণমূলের

বঙ্গবার্তা ব্যুরো,

দুর্গাপুরের জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্য সরকারের বিরুদ্ধে যে সকল অভিযোগ করেছেন তা মিথ্যা, যে সকল প্রতিশ্রুতি দিয়েছেন তা ভাঁওতা বলে অভিযোগ করেছেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য্য ও দলের নেতা কুনাল ঘোষ।

প্রধানমন্ত্রীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে সাংবাদিক সম্মেলনে তারা বলেন, প্রধান মন্ত্রী নিজেই খোঁজ নিয়ে দেখুন বিজেপি শাসিত রাজ্য গুলিতে খুন, রাহাজানি, তোলাবাজির আসল রিপোর্ট কি। সারা দেশে কর্মসংস্থানের ক্ষেত্রে তার প্রতিশ্রুতি মিথ্যা। বিজেপির আমলে গরীব আরো গরীব হয়েছে।

দেশে শুধু সংখ্যা লঘুরা নন, দলিত, গরীব মানুষদের মনেও ভয় ও আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে দেশ জুড়ে। রাজ্যের বিরুদ্ধে কেন্দ্রের বঞ্চনা, ন্যায্য প্রাপ্য না দেওয়া এমন অনেক অভিযোগ করেন দুই মুখপাত্র। ২০২৬ এর নির্বাচনে এই রাজ্যে বিজেপি আরো কম আসনে জয় লাভ করবে বলে দাবি করেন তারা।