বড়সড় নাশকতার ছক রুখে দিলপুলিশের স্পেশাল টাস্ক ফোর্স

STF Foils Major Terror Plot in Kolkata

Upload By K. Halder at 25th April 2025, 05:12 PM

বঙ্গবার্তা ব্যুরো,
গোপন সূত্রে খবর পেয়ে কলকাতা পুলিশের এসটিএফ বড়সড় নাশকতার ছক রুখে দিল। এদিন ৮ জনের একটি অপরাধী দলকে হাতেনাতে ধরে ফেলে তারা। দলটি একটি সুমো গাড়ি এবং একটি বাইকে করে যাচ্চিল।


বাসন্তী হাইওয়ের কাছে আনন্দপুর পুলিশ স্টেশনের অন্তর্গত এলাকা থেকে এই দলটিকে ধরে ফেলে এসটিএফ বাহিনী। তাদের সঙ্গে কমন্ডো বাহিনীও ছিল। ধৃতদের কাছ থেকে একাধিক অস্ত্র পাওয়া গেছে। সেই সঙ্গে পাওয়া গেছে একটি ম্যাপও। তবে ম্যপটি কোথাকার তা পুলিশের পক্ষ থেকে জানানো হয়নি।


ধৃতদের কাছ থেকে তিনটে আগ্নেয়াস্ত্র পাওয়া উদ্ধার হয়েছে। দুটি সেমি অটোমেটিক পিস্তল, একটি সিঙ্গল শট গান, একটি কমান্ডো নাইফ এবং একটি ড্যাগার পাওয়া গেছে। এছাড়াও দুটি ম্যাগাজিন এবং কয়েক রাউন্ড গুলি উদ্ধার হয়েছে।


পুলিশের অনুমান বড়সড় কোনও হামলার ছক কষেছিল এই দলটি। সময় মতো খবর পেয়ে তাদের প্ল্যান বানচাল করে দেয় এসটিএফ।