বঙ্গবার্তা ব্যুরো,
ছবি- সোশ্যাল মিডিয়া
পশ্চিমবঙ্গ থেকে অন্য রাজ্যে বা অন্য দেশে কাজ করতে যাওয়া পরিযায়ী শ্রমিকদের সঠিক সংখ্যা কত, তার কোনো তথ্যই নেই রাজ্য বা কেন্দ্র সরকারের কাছে। মেনে নিচ্ছেন প্রশাসনের আধিকারিকরা। অথচ,এই মুহূর্তে তীব্র রাজনৈতিক বিতর্ক এই সংখ্যা নিয়েই। রাজ্যের কোন জেলা থেকে কত মানুষ কাজের খোঁজে পাড়ি দিচ্ছেন, এবং তাঁদের মধ্যে ঠিক কতজন বৈধ এবং কতজন অবৈধ পথে যাচ্ছেন এসব কোনো তথ্যই মিলছেনা রাজ্যের কাছ থেকে।
প্রশাসন যা জানে, তা শুধুই সরকার স্বীকৃত ৩৬টি এজেন্সির মাধ্যমে বিদেশে যাওয়া অদক্ষ বা আধা দক্ষ শ্রমিকদের তথ্য। সেই হিসেব বলছে, এই মুহূর্তে পশ্চিমবঙ্গ থেকে ১ লক্ষ ৭৯ হাজার ৫৯৭ জন শ্রমিক কাজ করছেন সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহি, কুয়েত, কাতার সহ মোট ১৭ টি দেশে। এই সংখ্যাটি সেই সমস্ত শ্রমিকদের যারা ইসিআর বা ইমিগ্রেশন চেক রিকোয়ার্ড তালিকাভুক্ত দেশগুলিতে সরকার অনুমোদিত এজেন্সির মাধ্যমে গিয়েছেন।
সবচেয়ে বেশি শ্রমিক রয়েছেন সৌদি আরবে প্রায় ৪৫ হাজার। ইউএই তে রয়েছেন ১৭ হাজার, কুয়েত ও কাতার মিলিয়ে প্রায় ২০ হাজার। কেউ কৃষিকাজে, কেউ নির্মাণক্ষেত্রে, কেউ কাঠ বা লোহা কাটার কাজে যুক্ত, কেউ আবার হোটেল রেস্তোরাঁয় পরিচারক বা সাফাইকর্মী হিসেবে কাজ করছেন।
বহু মানুষ, যাদের খোঁজ প্রশাসনের কাছেও নেই।

