Published By Subrata Halder on 2nd April 2025 at 07:36pm
বঙ্গবার্তা ব্যুরো,
সকলের অলক্ষ্যে কফি হাউসের একাংশ ভাঙার কাজ শুরু হয়ে গিয়েছিল। কফি হাউস কর্তৃপক্ষ বা স্থানীয় মানুষ কেউ কিছুই টের পায় নি। যখন তাঁরা পুরো বিষয় জানতে পারেন তখনই প্রতিবাদে ফেটে পড়েন।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে আসে পুলিশ।কলকাতা পুরসভার প্রতিনিধিরাও আসেন। দু পক্ষের হস্তক্ষেপে ভাঙার কাজ বন্ধ হয়। তবে কারা এই কাজ করছিল, কিসের ভিত্তিতে করছিল তা নিয়ে কেউ মুখ খোলেনি। তবে, এই ঘটনার প্রতিবাদ জানিয়ে কফি হাউস সোস্যাল সার্ভিস অ্যাস্যোসিয়েশন কলকাতা পুরসভায় ডেপুটেশন জমা দিয়েছে। তারা মেয়রের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন কিন্তু তা হয়নি। তারা বলছেন এই ভাবে কোনও ঐতিহ্যবাহী ভবন ভাঙা যায় না। তাই আপাতত নয় তারা চান স্থায়ী ভাবে এই বাড়ি ভাঙার কাজ বন্ধ হোক।
আসলে কফি হাউসের এই ভবনের কোন অংশ কাদের দখলে, তা নিয়ে অনেক প্রশ্ন রয়েছে। তাই কারা কোন অংশ কিনেছে, কোথায় তারা সংস্কার করছে তা নিয়ে অনেক প্রশ্ন রয়েছে।


