বঙ্গবার্তা ব্যুরো,
আরো আধুনিক হলো রাজ্য পুলিশ। এবার থেকে মোবাইল অ্যাপ্লিকেশনের (অ্যাপ) মাধ্যমে পোস্টিং বা বদলির আবেদন করতে হবে। রাজ্য পুলিশের পক্ষ থেকে এই মর্মে নির্দেশিকা জারি করা হয়েছে। নির্দেশিকাতে বলা হয়েছে পোস্টিং বা বদলির ক্ষেত্রে পুরনো আবেদন বিবেচিত হবে না। নতুন করেই মোবাইল অ্যাপের মাধ্যমে আবেদন করতে হবে। পাশাপাশি ই এইচআরএমএস এর আবেদন ও পোর্টালের মাধ্যমে করা যাবে। এই সুবিধার জন্য প্রত্যেক জেলা বা ইউনিটে প্রশিক্ষিত পুলিশ কর্মীদের সমন্বয়ে একটি হেল্প ডেস্ক গঠন করা হবে। অনলাইন পোর্টালটি চালু থাকবে আগামী মাসের ১১ তারিখ পর্যন্ত।
রাজ্য পুলিশের বদলি বা পোস্টিংয়ের আবেদন মোবাইল অ্যাপের মাধ্যমে

