কালিগঞ্জ উপনির্বাচনে বিজয় মিছিল থেকে ছোঁড়া বোমার আঘাতে ছাত্রী মৃত্যুর ঘটনায় গ্রেফতার চার

বঙ্গবার্তা ব্যুরো, রমিত সরকার
গতকাল নদীয়ার কালীগঞ্জ বিধানসভার উমা দাস মেমোরিয়াল হাই স্কুলে ছিল ভোট গণনা পর্ব এবং ভোট গণনা পর্ব চলাকালীন ঠিক ১৩ থেকে ১৪ রাউন্ড ভোট গণনা পর্ব শেষ হতেই বিপুল ভোটের মার্জিনে এগিয়ে যায় তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ। সেই সময়ই নদীয়ার কালীগঞ্জ বিধানসভার অন্তর্গত মোলান্দি এলাকায় সিপিএম সমর্থকের বাড়ি লক্ষ‍্য করে শুরু হয় বোমাবাজি বলে অভিযোগ। আর এই বোমার আঘাতেই প্রাণ যায় নয় বছরের নাবালিকা তামান্না খাতুনের। কান্নায় ভেঙে পড়েন তামান্নার মা সহ পরিবারের সদস‍্যরা। ঘটনাস্থল জুড়ে তীব্র চাঞ্চল্য তৈরি হয়। ঘটনাস্থলে পৌঁছয় কৃষ্ণনগর পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকেরা । মৃতর পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ এক ব‍্যক্তিকে গ্রেফতার করে। গতকাল সন্ধ্যায় আরো তিনজনকে গ্রেফতার করা হয়। কৃষ্ণনগর পুলিশ প্রশাসন আজ সকাল থেকেই নদীয়ার কালীগঞ্জ বিধানসভার অন্তর্গত মোলান্দি গ্রামে সিপিএম কর্মী মহাসিন শেখের বাড়িতে যায় যেখানে এখনও পরে রয়েছে সকেট বোমার পাইপ ও বোমার টুকরো।

মৃত তামান্না খাতুনের মায়ের অভিযোগ করেন, আনোয়ার মাওয়ারের বাড়িতে সবসময় বোমা মজুত থাকে। সেই অভিযোগের ভিত্তিতে কৃষ্ণনগর পুলিশ প্রশাসন আনোয়ার মাওয়ারের বাড়ির পাশে বাঁশ বাগান, পাট খেতে বোমার খোঁজে তল্লাশি শুরু করে। কালীগঞ্জের ঘটনায় গ্রেফতার চারজনকে আজ কৃষ্ণনগর নদীয়া জেলা দায়রা আদালতে পেশ করা হয়।