ইরানে আরও শক্তিশালী হামলার নির্দেশ ইজরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর

Published by Subrata Halder, 20 June 2025, 11:32 p.m.

বঙ্গবার্তা ব্যুরো,
ইরানের সরকারি প্রতিষ্ঠান গুলিতে আরও শক্তিশালী হামলা চালানো হবে। এই নির্দেশ দিলেন ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইজ রায়েল কাৎজ। আজ এক বিবৃতিতে এই নির্দেশ দিয়েছেন তিনি ।
বিবৃতিতে ইজরায়েল কাৎজ বলেন, আমরা ইরান সরকারের প্রতিটি প্রতীক, মিলিশিয়া ও বিপ্লবী গার্ডের মতো ক্ষমতার প্রতীক ও দমনমুলক ব্যবস্থাগুলির উপরে আঘাত হানবো।
তার এই ঘোষণা ইজরায়েলের যুদ্ধনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। শুরুতে ইজরায়েল শুধু ইরানের পারমাণবিক কেন্দ্র গুলিতে সীমিত হামলা চালানোর পরিকল্পনা করলেও, এখন স্পষ্টভাবে ইরানের ক্ষমতার ভিত্তিতে আঘাত হানার পরিকল্পনা করছে।
এর আগে বৃহস্পতিবার কাৎজ বলেছিলেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করাটাই এখন তাদের মূল লক্ষ্য।
বিশ্লেষকরা বলছেন, এমন প্রকাশ্য রেজিম চেঞ্জ বা ক্ষমতার পালাবদল ঘটানোর উদ্দেশ্যে হামলার ঘোষণা ইরানকে আরও আগ্রাসী প্রতিক্রিয়ায় প্ররোচিত করতে পারে ও এই যুদ্ধ পুরো মধ্যপ্রাচ্যে বিস্তৃত হতে পারে।
সারা বিশ্ব তাকিয়ে ইরান ইজরায়েল যুদ্ধের দিকে, যার পিছনে রয়েছে খনিজ তেলের উত্তোলন ও রফতানি।