বঙ্গবার্তা ব্যুরো,
ছবি: সংগৃহীত
রবিবার সকালে মর্মান্তিক এক দুর্ঘটনায় এক শিশু কন্যার মৃত্যু হয়েছে। বাঁকুড়ার পাত্রসায়র থানার বীরসিংহ গ্রামের ওই শিশুকন্যার নাম কিরণ লোহার। ছোট্ট শিশুটি বাড়ির উঠোনে খেলা করছিল। তখনই বাড়ির দেওয়াল তার উপর পড়ে। বাড়ির লোকজন এসে তাকে ধ্বংস স্তূপ থেকে বার করেন। হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
প্রশাসনের তরফে ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। তৃনমূল কংগ্রেস সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিন লক্ষ টাকা সাহায্য দেবার কথা ঘোষণা করেছেন। শিশু কন্যার মৃত্যুতে গ্রামে শোকের ছায়া। বাবা বিশ্বনাথ লোহার বলেন মাটির দেওয়াল হেলে যায়নি, কিছু হয়নি হঠাৎ কি করে ভেঙে পড়লো বুঝতে পারছি না।

