Upload By K. Halder at 12th March 2025, 04:41 PM
বঙ্গবার্তা ব্যুরো,
একদিকে সম্পর্ক অন্যদিকে দুই প্রজন্ম। এই নিয়েই সুমন ঘোষের নতুন ছবি ‘পুরাতন’। মুক্তি পেয়েছে শুক্রবার। বাংলা নববর্ষের আগে মুক্তি পাওয়া এই ছবিতে দেখা যাবে শর্মিলা ঠাকুরকে। ১৪ বছর পর তিনি ফের বাংলা ছবিতে। অভিনয় করছেন মায়ের ভূমিকায়।
মায়ের এই নতুন ছবির জন্য তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন ছেলে সইফ আলি খান। ছবির সকলের জন্য তিনি শুভ কামনা জানিয়েছেন। ছবিতে শর্মিলার মেয়ের চরিত্রে দেখা যাবে বাংলার অভিনেত্রী ঋতুপর্না সেনগুপ্তকে।
বাংলার দুই সেরা অভিনেত্রীকে পেয়ে খুশি পরিচালক সুমন ঘোষ। তার আশা, এই ছবির গল্প এবং দুই অসাধারণ অভিনেত্রীর অভিনয় বাংলা ছবির দর্শকদের মনজয় করে নেবে। তিনি বলেন এই ছবির নাম ‘পুরাতন’ কিন্তু এর আবেদেন কখনও পুরনো হবে না।
ছবিতে শর্মিলার বিপরীতে অভিনয় করাকে নিজের জীবনের এক বড় পাওয়া বলে মনে করেন ঋতুপর্ণা। তার কথায়, ওনার সান্নিধ্য পাওয়া সৌভাগ্য।
শর্মিলাও এই ছবিতে অভিনয় করে খুশি। তিনি বলেন নিজের ভাষায় কথা বলা যে কত আমন্দের তা বলে বোঝান যাবে না। বাংলায় ছবি করার সুবধে হল নিজের মত করে চরিত্রকে ফুটিয়ে তোলা যায়। অন্য ভাষায় তা একটু শক্ত।কারণ নিজের মুখের ভাষা বলাটা অনেক সহজ করে দেয় কাজটাকে।

