দেশভক্তির রক্তে বইছে শরীরে বিজেপিতে যোগ দেওয়া প্রসঙ্গে জবাব প্রীতি জিন্টার

Preity Zinta Denies Joining BJP, Says Patriotism Runs in Her Blood

বঙ্গবার্তা ব্যুরো,
তিনি কি বিজেপিতে যোগ দিচ্ছেন? সমাজ মাধ্যমে এই প্রশ্নের মুখে একাধিকবার পড়তে হয়েছে বলিউড অভিনেত্রী প্রীতি জিন্টাকে। প্রথমে এসবকে তেমন পাত্তা দিতেন না। নেটিজেনদের উপদ্রব বেড়েই চলায় মুখ খোলার সিদ্ধান্ত নেন প্রীতি।
তার রাজনীতিতে যোগ দেওয়ার জল্পনা ও পুরনো। কেরল কংগ্রেস সমাজ মাধ্যমে জানায় প্রীতি জিন্টার ১৮ কোটি টাকার ঋণ নাকি মুকুব করা হয়েছে। সেই থেকেই তার রাজনীতিতে যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে জল্পনা শুরু হয়। এর মাঝেই তিনি আবার মহাকুম্ভে স্নান করে আসেন। সে ঘটনা বিজেপি যোগের জল্পনাকে আরও উস্কে দেয়। ক্রমে তা জল্পনা থেকে সরাসরি আক্রমণের স্তরে পৌঁছয়।
এরপরেই মুখ খোলেন প্রীতি। তিনি জানিয়েছেন, রাজনীতিতে যোগ দেওয়ার কোনও ইচ্ছে তার নেই। এই বিষয়ে তার কাছে একাধিকবার প্রস্তাব এসেছে। সব প্রস্তাবই তিনি বিনয়ের সঙ্গে প্রত্যাখান করেছেন। প্রীতি জানিয়েছেন রাজ্যসভার সদস্য হওয়ার প্রস্তাবও এসেছিল। তাও তিনি ফিরিয়ে দিয়েছেন।
রাজনীতিতে যোগ দেওয়ার সম্ভাবনা খারিজ করলেও নিজেকে দেশভক্ত বলে দাবি করেছেন তিনি। তার দাবী তাকে সৈনিক ও বলা যায়। কারণ তিনি সেনা পরিবারের মেয়ে। তার বাবা দাদা সবাই সেনাবাহিনীতে আছেন বা ছিলেন। তিনি নিজেকে কোনও প্রদেশের গণ্ডিতে বেঁধে রাখতে চান না। প্রীতি বলেন আমার একমাত্র পরিচয় আমি ভারতীয়। দেশভক্তি আমার রক্তে।