Published By Subrata Halder, 06 May 2025, 02:40 pm
বঙ্গবার্তা ব্যুরো,
মুখ্যমন্ত্রী কলকাতার বাইরে তাতে কি, আজই নবান্নে বসছে অত্যন্ত গুরুত্বপূর্ণ জরুরী বৈঠক। কিন্তু কেনো? নবান্ন সূত্রে জানা গেছে, কাশ্মীরে সন্ত্রাসবাদের ঘটনার পর ভারত-পাক সম্পর্ক তলানিতে ঠেকেছে। যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হয়েছে। এমন অবস্থায় দেশের বিভিন্ন জায়গায় মকডিল করার সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের। বিষয়টি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের প্রধান সচিব আজ গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন। রাজ্যের হয়ে প্রতিনিধিত্ব করবেন স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী। রাজ্যের কোথায় কোথায় মকডিল হবে, কিভাবে হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা হবে বলে নবান্ন সূত্রে খবর। ইতিমধ্যেই সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের বিষয়টি সম্পর্কে মুখ্যমন্ত্রীর সঙ্গে মুশিদাবাদেই এক দফা আলোচনা করেছেন মুখ্য সচিব মনোজ পন্থ। এই ধরনের পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই কারণে কেন্দ্রীয় সরকার আলাদা গুরুত্ব দিচ্ছে বলেই সূত্রের খবর। মকড্রিল হচ্ছে যুদ্ধ পরিস্থিতি সম্পর্কে নাগরিক দের সচেতন করা। হঠাৎ বিমান হানা হলে কি করনীয়,
সাইরেন বেজে উঠলে কি করতে হবে, বহুতল থেকে কখন নিচের তলায় নেমে আসতে হবে এই সকল বিষয় গুলি তো আছেই তার সঙ্গে গুরুত্বপূর্ণ ভবন, সেতু
এবং শত্রু বিমানের নজর এড়াতে কখন আলো বন্ধ করে রাখতে হবে, এইসব যাবতীয় প্রশিক্ষণ দিয়ে নাগরিকদের প্রস্তুত করাই মক ড্রিলের উদ্দেশ্য।

