Published By Subrata Halder, 08 May 2025, 12:23 pm
বঙ্গবার্তা ব্যুরো,
হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যু হল পাঁচ জনের । দুজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি। বৃহস্পতিবার উত্তরাখন্ডের উত্তরকাশির কাছে দুর্ঘটনা ঘটে। হেলিকপ্টারে করে চারধাম যাত্রায় যাচ্ছিলেন পাঁচ পুণ্যার্থী। হেলিকপ্টারে মোট সাতজন যাত্রী ছিলেন। হঠাৎ হেলিকপ্টারে গন্ডগোল দেখা দেয় এবং তা ভেঙে পড়ে। তবে এর কারণ এখনো জানা যায়নি।
চারধাম যাত্রায় এই যাত্রীরা গঙ্গোত্রী যাচ্ছিলেন। উত্তরকাশির গঙ্গোনির কাছে ভেঙে পড়ে হেলিকপ্টারটি। চারধাম যাত্রায় এখন অনেকেই হেলিকপ্টারে চেপে তীর্থস্থানে যান। বেশ কিছু বেসরকারি সংস্থা এই পরিষেবা দিয়ে থাকে। সে রকমই এক বেসরকারি সংস্থার চপার দুর্ঘটনার কবলে পড়ল।
খবর পেয়ে এসডিআরএফ, পুলিশ এবং স্থানীয় মানুষ উদ্ধার কাজে যুক্ত হন। আগতদের হাসপতালে নিয়ে যাওয়া হয়েছে।গভীর খাদের পড়া মৃতদেহগুলি এখনও উদ্ধার করা যায় নি বলে উত্তরাখণ্ড সরকার সূত্রে জানানো হয়েছে।

