ফরাসি ওপেনের ফাইনালে দুরন্ত জয়, আলকারাজের সৌজন্যে অব্যাহত স্প্যানিশ দাপট

Published By Subrata Halder, 09 June 2025 , 4:19 p.m.

ফরাসি ওপেনের মহা কাব্যিক ফাইনাল। টেনিস বিশ্বে নতুন মহাতারকাদের আর্বিভাব। বিগত কয়েক বছরে একে একে মারে,রজার ফেডারার,রাফায়েল নাদালরা বিদায় নিয়েছেন টেনিস থেকে।। সময় বলছে জকোভিচের বিদায় শুধু সময়ের অপেক্ষা। তবে লাল সুরকির কোর্টে স্প্যানিশ দাপট অব্যাহত রইল। একটা সময় ফরাসি ওপেন মানেই ছিল নাদালের সাম্রাজ্য। সেই সাম্রাজ্যে নতুন সম্রাট আলকারাজ। ফরাসি ওপেনের ফাইনালে ২৩ বছরের সিনার এবং ২২ বছরের আলকারাজ নয়া ফরাসি রূপকথা লিখলেন।

২০২৫ সালের ফরাসি ওপেনের ফাইনাল ম্যাচ গ্র্যান্ড স্ল্যামের ইতিহাসে অন্যতম সেরা ম্যাচ হয়ে থাকল। ফরাসি ওপেনের ইতিহাসে পুরুষদের ফাইনালে সবথেকে বেশি সময়ের খেলায় সিনারকে ৪-৬, ৬-৪, ৬-৪, ৭-৬, ৭-৬ গেমে হারিয়ে নতুন অধ্যায় লিখলেন আলকারা‌জ।ফরাসি ওপেনের ফাইনালে পুরুষদের দীর্ঘতম ম্যাচ এটাই। ৫ ঘণ্টা ২৯ মিনিট পর শেষ হাসি কার্লোস আলকারাজের।

ফরাসি ওপেনের ফাইনালে বিশ্বের ১ নম্বর খেলোয়াড়ের কাছে প্রথম দুটি সেট হেরে গিয়েও দুরন্ত প্রত্যাবর্তন করলেন। দ্বিতীয় সেটে হাড্ডাহাড্ডি লড়াই হলেও টাইব্রেকারে হার। এরপর তৃতীয় সেট জিতে লড়াইয়ে ফেরা। তবে চতুর্থ সেটে তিন তিনটি চ্যাম্পিয়নশিপ পয়েন্ট রক্ষা করা। আর শেষ পর্যন্ত ৫ ঘণ্টারও বেশি সময় খেলে ম্যাচ তথা খেতাব জিতে নিলেন স্প্যানিশ তরুণ।

ব্রেক করে এগিয়ে গিয়েছিলেন কার্লোস। তবে লড়াইতে ফেরেন সিনার। ম্যাচ গড়ায় সুপার টাইব্রেকারে। তাতে যেন অন্য গতিতে ছুটলে আলকারাজ। তাঁকে আর ছুঁতেই পারেননি সিনার। অনায়াসে টাইব্রেকার জিতে নেন কার্লোস। আর নিজের সাম্রাজ্যের আরও একটি ইট গেঁথে ফেলেন আলকারাজ।

অস্ট্রেলিয়ান ওপেন জেতার পর অনিচ্ছাকৃত ডোপিংয়ের কারণে টেনিস থেকে তিন মাসের জন্য নির্বাসিত হয়েছিলেন সিনার। অনেক সমালোচনা শুনতে হয়েছিল। তিনি বিশ্বের এক নম্বর খেলোয়াড় বলে অতিরিক্ত প্রাধান্য দেওয়া হচ্ছে, এমন অভিযোগও উঠেছিল, কিন্তু সিনার সব সমালোচনার জবাব দিলেন।

ফরাসি ওপেনের ফাইনাল। সামনে বিশ্বের এক নম্বর প্লেয়ার জানিক সিনার। প্রতিযোগিতার শীর্ষবাছাই। তাঁর বিরুদ্ধে ২ সেট পিছিয়ে পড়া। এখান থেকে দুরন্ত প্রত্যাবর্তন। আলকারাজ বুঝিয়ে দিলেন তিনিই নাদালে যোগ্য উত্তরসূরি।